December 9, 2025 - 11:37 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশট্রাক ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য, আটক ৩

ট্রাক ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য, আটক ৩

spot_img

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধাওয়াপাড়া এলাকায় পুলিশের উপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোরে সোনাতলার একটি চর থেকে এই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বগুড়া সদরের নারুলী দক্ষিণপাড়া এলাকার মৃত নুর আলমের ছেলে মোঃ জুয়েল মিয়া (২৫), ধাওয়াপাড়া এলাকার মোঃ আমিনুল হকের ছেলে মোঃ নুর আলম ওরফে সুইট (৩৫) এবং উত্তর ধাওয়াপাড়া এলাকার মোঃ আলম প্রাংয়ের ছেলে মোঃ রাব্বি হোসেন (২০)।

এসব তথ্য নিশ্চিত করেছেন নারুলী ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক।

এর আগে, মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে পুলিশ একটি অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় অভিযান চালাচ্ছিল। একটি ট্রাক বালু নিয়ে যাওয়ার পথে ফুলবাড়ী ফাঁড়ি এলাকায় একদল দুর্বৃত্ত ট্রাকের চালককে জিম্মি করে এবং মুক্তিপণ দাবি করে। পরে পুলিশ খবর পেয়ে রাত সাড়ে দশটার দিকে অভিযান চালিয়ে চালক ও ট্রাকটি উদ্ধার করে। অভিযানের সময় দুর্বৃত্তরা পুলিশের উপর ইটপাটকেল ছুড়ে হামলা চালায়, এতে আহত হন এটিএসআই ফিরোজ ও কনস্টেবল মাহবুব।

পুলিশের অভিযানে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা গুরুতর হলেও বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

নারুলি ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক জানিয়েছেন, পুলিশের উপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৪৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ৪৪৫তম সভা মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ ভাইস-চেয়ারম্যান মোঃ শাহীন উল ইসলাম...

তফসিল ঘোষণার পর অনুমোদনহীন জনসমাবেশ-আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান

কর্পোরেট সংবাদ ডেসক্ : আগামী কয়েকদিনের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ...

সিরাজগঞ্জ শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপালপুর গাবতলা এলাকায় একটি শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ কাপড়, কম্পিউটার, আসবাবপত্র ও চারটি মেশিন পুড়ে গেছে। প্রাথমিকভাবে...

নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে: সিইসি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম....

নরসিংদী পাওয়ার প্লান্টের স্থায়ী সম্পদ বিক্রির সিদ্ধান্ত ডরিন পাওয়ারের

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ নরসিংদী ২২ মেগাওয়াট পাওয়ার প্লান্টের সকল স্থায়ী সম্পদ বিক্রি করার সিদ্ধান্ত...

মতিন স্পিনিংয়ের ২৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির ২৩তম বার্ষিক সাধারন সভা (এজিএম) মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাড়ে ১১টায় ডিজিটাল (ভার্চুয়াল) প্ল্যাটফর্মের...

শেরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মাদক সেবন করে পরিবারকে নিয়মিত নির্যাতন করায় অতিষ্ঠ হয়ে বাবা আইয়ুব আলী নিজেই তার ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন।...