January 14, 2026 - 3:58 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশকরতোয়া নদীর প্রায় ১৭ একর জমি উদ্ধারে উচ্ছেদ

করতোয়া নদীর প্রায় ১৭ একর জমি উদ্ধারে উচ্ছেদ

spot_img

বগুড়া প্রতিনিধি: বগুরায় ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) দখলে থাকা করতোয়া নদীর প্রায় ১৭ একর জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (৯ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

এ সময় নদীর অংশে থাকা বেসরকারি সংগঠনটির অঙ্গ প্রতিষ্ঠান বিসিএল গ্লাস ফ্যাক্টরির বেশ কয়েকটি স্থাপনা ভেঙে দেয়া হয়। এতে প্রায় দুই একরের মতো জমি দখলমুক্ত হয়। জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, নদীর অংশ দখল মুক্ত করতে বুধবার সকাল থেকে টিএমএস’র অঙ্গ প্রতিষ্ঠান বিসিএল গ্লাস ফ্যাক্টরির অবৈধ অংশ ভেঙে ফেলা হয়। নদীর জমিতে সংস্থাটির আরেকটি অঙ্গ প্রতিষ্ঠান টিএমএসএস মেডিকেল কলেজের ছাত্রাবাস, অক্সিজেন প্লান্ট এবং শহীদ মিনার নির্মাণ করেছে। পর্যায়ক্রমে সেই স্থাপনাগুলো উচ্ছেদ করে নদীর বাকি অংশ দখল মুক্ত করা হবে।

তিনি আরও বলেন, ১৯৯৫ সাল থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস গোকুল, বাঘুপাড়া ও নওদাপাড়া এলাকায় করতোয়া নদীর বিভিন্ন অংশে বর্জ্য ফেলে দখল করতে শুরু করে। দখল নিয়ে নানা অভিযোগের প্রেক্ষিতে কয়েক দফা নদীর ওই অংশে ভূমি জরিপ হয়। তবে এর আগে কখনোই সংস্থাটির দখলে থাকা জমিগুলো উদ্ধার করা যায় নি।

নদীর ভূমি জরিপ প্রসঙ্গে তিনি বলেন, সবশেষ গত ডিসেম্বরে ভূমি জরিপে করতোয়া নদীর ১৬ দশমিক ৯৭ একর জমি বেসরকারি প্রতিষ্ঠানটি অবৈধভাবে দখলে রেখেছে বলে প্রমাণিত হয়। এছাড়া, নদী কমিশনের জরিপেও একই চিত্র উঠে আসে। এরপর গত ফেব্রুয়ারিতে অবৈধ দখল ছেড়ে দেয়ার জন্য সংস্থাটিকে নোটিশ দেয়া হয়। কিন্তু তারা সরকারের আদেশ না মেনে উল্টো নদীর দখল এলাকায় আরও স্থাপনা তৈরি করতে থাকে।

টিএমএসএস’র অঙ্গ প্রতিষ্ঠান বিসিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সারোয়ার মোহাম্মদ বলেন, করতোয়া নদীর যে অংশে আমাদের স্থাপনা রয়েছে, সেই জমি লিজ নেয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। বিষয়টি নিয়ে আদালতে মামলাও চলছে।

এ বিষয়ে জেলা প্রশাসক হোসনা ফারজানা বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নদীর কোনো অংশ কাউকে লিজ দেয়ার এখতিয়ার কারও নেই।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে পূর্ব-পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী...

সাতক্ষীরায় বাসের ধাক্কায় নিহত ১

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান রানা নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেইনিং ইনষ্টিটিউটে শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) ব্যাংকের ব্যবস্থাপনা...

১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন সার কিনবে সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ৪০ হাজার মেট্রিক টন সার সংগ্রহের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার...

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়ে...

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

গণভোট নিয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আলোকে সংবিধান সংস্কারের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক গণভোট নিয়ে...