December 13, 2025 - 9:32 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকডোমিনিকান প্রজাতন্ত্রে নাইটক্লাবের ছাদধসে নিহত বেড়ে ১২৪

ডোমিনিকান প্রজাতন্ত্রে নাইটক্লাবের ছাদধসে নিহত বেড়ে ১২৪

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : ডোমিনিকান রিপালিকানের রাজধানীতে একটি জনপ্রিয় নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ১২৪ জনে দাঁড়িয়েছে। বুধবার (৯ এপ্রিল) কর্তৃপক্ষ জানিয়েছে, জীবিতদের উদ্ধারে অভিযান চলছে। তবে পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে চাপা পড়াদের জীবিত থাকার সম্ভাবনা খুবই কম।

গত মঙ্গলবার নাইটক্লাবটি ধসে পড়ে। ধ্বংসস্তূপের পাশে দুইদিন ধরে স্বজনদের ফিরে পাওয়া আশায় অপেক্ষা করছে অনেক পরিবার। রাজধানী সান্তো ডমিনিঙ্গতে অবস্থিত জেট সেট ক্লাবের নামনে অনেক পরিবার নিখাঁজ থাকা স্বজনদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অপেক্ষা করছে। অনেকে আবার নিখোঁজ স্বজনদের খুঁজে পেতে পুলিশের কাছে ছবি দিয়েছে।

দেশটির প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র হোমেরো ফিগিউরোয়া এক বিবৃতিতে বলেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে জীবিত থাকার আশা ছেড়ে দিয়ে বরং মরদেহ উদ্ধারে কাজ চলবে।

অন্যান্যদের মধ্যে ওই নাইটক্লাবের বাইরে ছিলেন অ্যালেক্স ডি লেয়নের সাবেক স্ত্রী। এছাড়াও ছিলেন তার একজন কাছের বন্ধু। ঘটনার পর থেকেই অ্যালেক্স তাদের খুঁজে বেড়াচ্ছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত আমি তাদের কোনো খোঁজ পায়নি। মা নিখোঁজ থাকায় কান্না করছে তার দুই সন্তান। অ্যালেক্স তাদেরকে মা কাজে আছেন বলে সান্তনা দিচ্ছেন।

মঙ্গলবার বিকাল থেকে কর্তৃপক্ষ আর কোনো জীবিতকে উদ্ধার করতে পারেনি। ঘটনার পর ধ্বংসস্তূপের মধ্য থেকে ১৫৫ জন মানুষকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

যারা এখনও নিখোঁজ রয়েছে তাদের আত্মীয় স্বজনরা ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন। এছাড়া ঘটনার দিন তারা যে কাপড় পড়ে অনুষ্ঠানে গিয়েছিলেন, তার বর্ণনা করছেন। কারণ তাদের বিকৃত দেহ পাওয়া গেলেও যেন তা শনাক্ত করা সম্ভব হয়।

এ ঘটনায় পার্শ্ববর্তী দেশ হাইতির প্রধানমন্ত্রী অ্যালিক্স দিদিয়ের ফিলস আইমি এক্স পোস্টে শোক প্রকাশ করেছেন এবং স্বজন হারা পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সূত্র-রয়টার্স।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...