December 13, 2025 - 10:56 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশবাবা-ছেলের ধর্ষণে বুদ্ধিপ্রতিবন্ধী ৫ মাসের অন্তঃসত্ত্বা

বাবা-ছেলের ধর্ষণে বুদ্ধিপ্রতিবন্ধী ৫ মাসের অন্তঃসত্ত্বা

spot_img

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে বাবা ভুট্টা খেতে ও ছেলে দোকানের স্টোর রুমে নিয়ে বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ মামলা হয়েছে। এ ব্যাপারে বুধবার (৯ এপ্রিল) ভিকটিমের মা বাদি হয়ে থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখিত আসামিদ্বয় হচ্ছে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের বিন্নাডাঙ্গী গ্রামের তারা মিয়া (৫৮) ও তার ছেলে আলামিন (৩৫)।

মামলার এজাহারে প্রকাশ, ভিকটিমের মা নোয়াখালী জেলার বাসিন্দা। সে তার ২৮ বছরের বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে নিয়ে আসামিদের বাড়ির পাশে ভাড়া বাসায় থাকেন। ভাড়া বাসার পাশে আসামিদের মুদি দোকান থাকায় তারা বিভিন্ন সময় ওই দোকান হতে জিনিসপত্র ক্রয় করে থাকেন। এ সুযোগে তারা মিয়া গত ২৮ অক্টোবর সকাল ৬ টার দিকে ভিকটিমকে দোকানের জিনিসপত্র দেওয়ার কথা বলে ফুসলিয়ে দোকানের পাশের ভুট্টা খেতে নিয়ে ধর্ষণ করে।

অপরদিকে, ২৫ অক্টোবর সন্ধ্যায় ভিকটিম ওই দোকানে কয়েল ও বিস্কুট ক্রয় করতে গেলে অধিক পরিমাণ বিস্কুটের লোভ দেখিয়ে দোকানের স্টোর রুমে নিয়ে ধর্ষণ করে। এর কয়েক মাস পর ভিকটিম তার পেটে ব্যথা অনুভব করলে বিষয়টি তার পরিবারকে জানায়। পরে তারা স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে প্রেগনেন্সি টেস্ট করলে অন্তঃসত্তার বিষয়টি নিশ্চিত হন। পরে ভিকটিমের মা বাদী হয়ে থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। এব্যাপারে অভিযুক্ত বাবা তারা মিয়া ও তার ছেলে আলামিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বাড়িতে পাওয়া যায়নি।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই হারুন অর রশিদ বলেন, আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।

এব্যাপারে সিংগাইর থানার ওসি জে.ও.এম তৌফিক আজম বলেন, ভিকটিমকে ২২ দাঁড়ায় জবানবন্দী রেকর্ডের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। সন্তান ভূমিষ্ঠের পর ডিএনএ টেস্টের মাধ্যমে পিতৃ পরিচয় নির্ধারণ করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...