December 13, 2025 - 10:23 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশঝড়ে পড়া পাতা নিয়ে মারপিট: নিহত ১, ঘরবাড়ি ভাংচুর-লুটপাট

ঝড়ে পড়া পাতা নিয়ে মারপিট: নিহত ১, ঘরবাড়ি ভাংচুর-লুটপাট

spot_img

মাসুদ রানা, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ঝড়ে পড়া গাছের পাতা নিয়ে সৃষ্ট সংঘর্ষে আজিজুর রহমান (২৫) নামের এক ব্যক্তি নিহত হবার খবরে মঙ্গলবার দুপুরে উল্লাপাড়ার দাদপুর গ্রামে হাজী আশরাফ আলীর বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে। আজিজুর রহমান এই গ্রামের শামছুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজিজুর মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

স্থানীয়রা জানান, গতকাল সকালে শামছুল ইসলামের বাড়িতে পূর্বের রাতের ঝড়ে পড়া পাতা নিয়ে প্রতিবেশী হাজী আশরাফ আলী’র পরিবারের সঙ্গে শামছুল ইসলামের পরিবারের গোলযোগ হয়। এক পর্যায়ে তার (আশরাফ) ছেলে নুর মোহাম্মাদ ও নুর আলম শামছুল ইসলামের ছেলে আজিজুর রহমানকে বেধড়ক মারপিট করে। ঘটনার পরই গুরতর অবস্থায় আজিজুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরে আজিজুর হাসপাতালে মারা যান। এই খবর উক্ত গ্রামে পৌঁছালে আজিজুরের লোকজন ক্ষুব্ধ হয়ে হাজী আশরাফ আলীর বাড়ি আক্রমন করে। তারা ঘরের দরজা জানালা ভেঙ্গে ফেলে। পুড়িয়ে দেওয়া হয় দুটি মোটরসাইকেল। এসময় কিছু জিনিসপত্রও লুটপাট হয়। খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ঘটনাস্থল থেকে ফেরা উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক ওমর ফারুক জানান, পুলিশ দ্রæত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে আজিজুরের মৃত্যুর খবর পাবার পর হামলার শিকার হাজী আশরাফ আলীর বাড়ির লোকজন সবাই পালিয়ে যায়। বর্তমানে মৃত আজিজুর রহমানের বাবা শামছুল ইসলাম উল্লাপাড়া থানায় এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...