Corporate Sangbad
জাতীয়

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন মঙ্গলবার

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৩, ৬:৫৯ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট সংবাদ ডেস্ক : বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তাঁর সাম্প্রতিক তিন দিনের সরকারি সফরের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে আগামীকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, আগামীকাল বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২৫-২৬ অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ যোগদান করেন প্রধানমন্ত্রী। ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী গত ২৪ অক্টোবর ব্রাসেলসে যান। ২৭ অক্টোবর দেশে ফেরেন তিনি।

আরও পড়ুন:

আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এবারও হচ্ছে না আয়কর মেলা, কর অঞ্চলে মিলবে মাসব্যাপী সেবা