January 18, 2026 - 11:39 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদএসবিএসি ব্যাংকের নতুন এএমডি রবিউল ইসলাম

এসবিএসি ব্যাংকের নতুন এএমডি রবিউল ইসলাম

spot_img

কর্পোরেট ডেস্ক: এসবিএসি ব্যাংক পিএলসি.-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে যোগদান করেছেন দীর্ঘ ৩৬ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যাংকার মোঃ রবিউল ইসলাম।

এর আগে তিনি এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের (চলতি দায়িত্ব) দায়িত্বে ছিলেন। কর্মজীবনে তাঁর ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, আল-আরাফাহ্্ ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এনসিসি ব্যাংক এবং এনআরবিসি ব্যাংকে চাকরির অভিজ্ঞতা রয়েছে।

১৯৮৯ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন মোঃ রবিউল ইসলাম। এরপর তিনি প্রাইম ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে যোগদান করেন এবং মতিঝিল শাখায় এক্সপোর্ট অ্যান্ড ফরেন রেমিট্যান্স ডিপার্টমেন্টসহ বিভিন্ন বিভাগে সাফল্যের সঙ্গে কাজ করেন।

পরবর্তীতে তিনি ১৯৯৯ সালে মার্কেন্টাইল ব্যাংকে যোগদান করেন এবং বিভিন্ন পদে পদোন্নতি পেয়ে ব্যাংকটির মহাখালী, গুলশান ও প্রধান শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের উপপ্রধান ও এসএমই ফাইন্যান্স ডিপার্টমেন্টের প্রধান ছিলেন। এরপর তিনি ২০১৭ সালে এনসিসি ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) হিসেবে যোগদান করেন এবং ব্যাংকের মতিঝিল প্রধান শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ২০২০ সালের জানুয়ারিতে এনআরবিসি ব্যাংকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে প্রথমে ব্যাংকটির প্রিন্সিপাল শাখার প্রধান এবং পরবর্তীতে ইসলামিক ব্যাংকিং উইন্ডোর নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলেন। তিনি ২০২৪ সালের মে মাস থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের (চলতি দায়িত্ব) দায়িত্ব পালন করেন।

এসব ব্যাংকে তিনি চিফ ক্রেডিট অফিসার, করপোরেট ব্যাংকিং, বৈদেশিক বাণিজ্য, রেমিট্যান্স, রিটেইল ব্যাংকিং, কার্ডস্্, এসএমই, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, শাখা প্রধান, জোনাল হেডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পারন করেছেন। তিনি পরিকল্পনা গ্রহণ ও নেতৃত্ব প্রদান, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাসহ সম্পদের গুণগত মানসম্পন্নে সুষ্ঠু ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখেন এবং কয়েকবার সেরা ব্যবস্থাপকের স্বীকৃতি ও পদক অর্জন করেন।

মোঃ রবিউল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম অনার্স (ফিন্যান্স) এবং এমকম ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ডারবি থেকে এলএলএম ডিগ্রি সম্পন্ন করেন। এছাড়া ব্যাংকিং বিভিন্ন বিষয়ের উপর তিনি দেশ-বিদেশে সভা, সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

২২ জানুয়ারি আনলিমা ইয়ার্ন ডাইংয়ের পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড পর্ষদ সভা আগামী ২২ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।...

সাইবার নিরাপত্তা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মান বাড়াল ক্যাসপারস্কি

কর্পোরেট ডেস্ক: সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে গ্লোবাল সাইবার সিকিউরিরটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। একটি স্বাধীন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।...

নোয়াখালীতে বিএনপি নেতার ইন্ধনে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদের (৪৯) ইন্ধনে ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি (৩৫)...