December 14, 2025 - 7:56 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশসরকারি চাকুরীর প্রলোভন দেখিয়ে একাধিক বিবাহ, মাদক সেবনের ভিডিও ভাইরাল

সরকারি চাকুরীর প্রলোভন দেখিয়ে একাধিক বিবাহ, মাদক সেবনের ভিডিও ভাইরাল

spot_img

নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদী জেলাধীন রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সাবেক ল্যাব টেকনোলজিষ্ট ও বর্তমানে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ল্যাব টেকনোলজিষ্ট হিসেবে দায়িত্বরত আছেন আরিফুজ্জামান সারফিন।
তার দুর্নীতি ও অনিয়মের বিষয়ে অভিযোগ করে তার সাবেক স্ত্রী মৌসুমি আক্তার।

তিনি সংবাদ কর্মীদের জানান, এই প্রতারক আরিফুজ্জমান সারফিন তার সরকারি চাকরীর প্রলোভন দেখিয়ে ২০টির অধিক নারীকে ভোগ করেন এবং ইতিমধ্যে তিনি ৪টি বিবাহ করে গোপনে যা পরবর্তীতে সামাজিকভাবে প্রকাশ পাই।

শুধু তাই নয় সে তার নিজের বাড়িতে ইয়াবাসহ বিভিন্ন ধরনের নেশা করার জন্য একটি আস্তানা তৈরি করেন। এমনকি তার প্রকাশে মাদক সেবন করার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

তার সাবেক স্ত্রী মৌসুমি আরোও জানান, আমার সাবেক স্বামীর কাছ থেকে ডিভোর্স দিয়ে সে আমাকে কৌশলে বিবাহ করে। বিবাহের পর আমাদের একটি কন্যা সন্তান জন্ম নেয়। হঠাৎ তার ২য় স্ত্রীর কথা শুনে আমাকে ডিভোর্স দিয়ে দেয়। তার দুনীর্তি ও নারী কেলেঙ্কারি নিয়ে আমি ভৈরব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করি।

এই বিষয়ে অভিযোক্ত আরিফুজ্জামান সারফিনকে সংবাদকর্মীরা এই বিষয়ে জানতে চাইলে তিনি বিবাহের বিষয়টি স্বীকার করেন এবং মাঝেমধ্যে তার বাড়িতে মাদক সেবন করেন বলে তিনি জানিয়েছেন। তিনি আরোও বলেন, এই বিষয়ে এই অনেক সংবাদ কর্মীরাই আমার নিকট এসেছিলো আমি কিছু সম্মানী দিলে তারা বিষয়টি ধামাচাপা দিয়ে চলে যাই, তাই আপনাকেও কিছু সম্মানি করছি, আপনিও চুপ করে যান। এই বিষয়ে সংবাদ কর্মীরা অর্নিহা করলে উল্টো সংবাদ কর্মীদের নিকট খুব তৈরি হয়।

এদিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সংবাদ কর্মীদের জানান, আগামী কিছুদিনের ভিতরে তার বিরুদ্ধে একটি তদন্ত্র কমিটি করা হয়েছে। তার অনিয়মের বিষয়ে নিয়ে কিছু তথ্য মিলেছে। আমরা তার বিরুদ্ধে জেলা সিভিল সার্জনের নিকট দ্রুত একটি প্রতিবেদন দাখিল করবো। তার বিরুদ্ধে যেনো আইনআনুক ব্যবস্থা গ্রহন করা হয় সে বিষয়ে অবগত করবো।

এই বিষয়ে কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ অভিজিত শর্ম্মা সংবাদ কর্মীদের কে জানান, এই বিষয়টি জেলা প্রশাসক আমাকে অবগত করেছে। আমি ঐ উপজেলার কর্মকর্তাকে এই বিষয়ে অবগত করেছি এবং তার বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে। সকল প্রমান হাতে পেলেই তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...