December 13, 2025 - 10:24 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশরাতের আধাঁরে দুই কৃষকের ড্রাগন ও পেয়ারা বাগান কেটে দিলো দুর্বৃত্তরা

রাতের আধাঁরে দুই কৃষকের ড্রাগন ও পেয়ারা বাগান কেটে দিলো দুর্বৃত্তরা

spot_img

ঝিনাইদহ জেলা সংবাদদাতা: ঝিনাইদহের মহেশপুরে দুই কৃষকের প্রায় ৩ হাজার ড্রাগন ও ৭’শ পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্থ দুই কৃষকের নাম রকি আহমেদ ও রিংকু মিয়া। তারা উপজেলার নাটিমা ইউনিয়নের বামনগাছি গ্রামের বাসিন্দা।

সোমবার দিবাগত রাতের আধাঁরে বামনগাছি গ্রামের মাঠে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। এমন ঘটনায় এলাকার কৃষকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

বামনগাছি গ্রামের স্থানীয়রা জানায়, গ্রামের মাঠে কৃষক রকি আহমেদ আগে দুই বিঘা জমিতে ডাগ্রন ফলের আবাদ করেছিলেন। কিছুদিন আগে বাগান থেকে কিছু ড্রাগণ ফল বিক্রিও করেছেন তিনি। সোমবার রাতের আঁধারে ড্রাগন গাছগুলো গোড়া থেকে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে মাঠে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান কৃষকর।

এদিকে একই গ্রামের কৃষক রিংকু মিয়ার আড়াই বিঘা জমির অন্তত ৭শ ধরন্ত পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।এতে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্থ কৃষক।

কৃষক রকি আহমেদ বলেন, কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা জানি না। ফসলের সঙ্গে কেন এমন শত্রুতা কেন? তিনি আরও বলেন আমি এ ঘটনায় আইনের আশ্রয় নেব।অপর কৃষক রিংকু মিয়া বলেন, পূর্ব শত্রুতার জেরে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আমি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, এরকম ফসলহানির ঘটনা আমার জানা নেই। তবে খোঁজখবর নিচ্ছি। ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক না কেন, অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...