December 13, 2025 - 12:29 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশঝিনাইদহে ঈদ যাত্রায় ফিরতি টিকিটের দাম বৃদ্ধির অভিযোগ

ঝিনাইদহে ঈদ যাত্রায় ফিরতি টিকিটের দাম বৃদ্ধির অভিযোগ

spot_img

ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ ঝিনাইদহের পরিবহন কাউন্টারগুলো ঈদ যাত্রায় ফিরতি টিকিটের দাম বেশী নিচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন। এ নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। প্রশাসনের কাছে অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নিচ্ছে না। ফ্যাসিষ্ট আমলের মতোই ঢাকার মালিকরা পরিবহন সেক্টর জিম্মি করে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করছে।

শুক্রবার বিকালে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, মামুন পরিবহন, গোল্ডেন লাইন, পুর্বাশা, চুয়াডাঙ্গা ডিলাক্স, গ্রিন এক্সপ্রেস, সুমন ডিলাক্স, জননী পরিবহন, রয়েল, দর্শনা ডিলাক্স ও এসবি ডিলাক্সসহ ঢাকায় চলাচলকৃত সব পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করছে।

কাউন্টার মাষ্টাররা জানান, এই ভাড়া ঢাকা থেকে বৃদ্ধি করে তাদের আদায় করার নির্দেশনা প্রদান করা হয়েছে। তারা মালিকের নির্দেশ পালন করছেন মাত্র। নাম প্রকাশে অনিচ্ছুক এক কাউন্টার মাষ্টার জানান, ঢাকা বাস মালিক সমিতির কথা মতো অতিরিক্ত ভাড়া আদায় করতে গিয়ে তারা বিব্রত, এমনকি মারামারির মতো ঘটনা ঘটছে।

সাব্বির আহম্মেদ নামে এক যাত্রী জানান, তিনি ঝিনাইদহ থেকে সায়েদাবাদ টিকেট কেটেছেন ১২০০ টাকা দিয়ে। অথচ এই ভাড়া ৬৫০ টাকা। তার কাছ থেকে ডাবল ভাড়া আদায় করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে মামুন পরিবহনের একজন যাত্রী বলেন আমার কাছ থেকে ১৫০০ টাকা নেওয়া হয়েছে, জুলহক নামে আরেক যাত্রী জানান, তিনি শৈলকুপা কদমতলী গুলশান রুটে গোল্ডেন লাইনে টিকেট কেটেছেন ৮০০ টাকা দিয়ে। তার কাছ থেকে দেড়’শ টাকা বেশি নিয়েছে। তালহা জুবায়ের নামে এক যাত্রী বলেন, বেশি ভাড়া নেয়ায় বৃহস্পতিবার বিকালে পূর্বাশা পরিবহনের ঝিনাইদহ কাউন্টারের নামে অভিযোগ করেন এক যাত্রী। অভিযোগ পেয়ে প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসালে পরিবহন শ্রমিকরা অভিযোগকারী যাত্রীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে লাঞ্ছিত করে। এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাসও উপস্থিত ছিলেন।

যাত্রী লাঞ্চিত করার বিষয়ে এখনো কোন পদক্ষেপ গ্রহন করেনি পুলিশ বা ভ্রাম্যমান আদালত। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগকারী যাত্রীকে লাঞ্চিত করার সময় মাত্র দুইজন পুলিশ কনস্টেবল ছিল। এ কারণে পুলিশ এ্যকশানে যেতে পারেনি। তিনি বলেন লাঞ্চিত যাত্রী থানায় কোন অভিযোগ করেনি। ঝিনাইদহ বাস মালিক সমিতি পরিচালনা পরিষদের প্রধান রোকনুজ্জামান রানু বলেন, কাউন্টার শ্রমিকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে না।

ঢাকা পরিবহন মালিক সমিতি ভাড়ার এই রেটকোট নির্ধারণ করে তা আদায় করতে বলেছে। ঢাকা রুটে চলাচলকৃত গাড়ির মালিকরাই অতিরিক্ত ভাড়া আদায়ের সঙ্গে জড়িত। এ ঘটনার সঙ্গে ঝিনাইদহের কোন বাস মালিক বা কাউন্টার মাষ্টার জড়িত নয়।


তিনি বলেন, শ্রমিকরা কাউন্টার চালায় বলে মালিকদের নির্দেশ মানতে তারা বাধ্য হচ্ছে। ঝিনাইদহ সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস বলেন, বেশি ভাড়া যাতে আদায় করেত না পারে সে জন্য নিয়মিত মনিটরিং করা হচ্ছে। তিনি বলেন, বেশি ভাড়া আদায় করার শাস্তি খুবই দুর্বল। এ কারণে বাস মালিকরা বেপরোয়া হয়ে উঠেছে। তারপরও প্রশাসন সজাগ রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মার্কিন নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ সঙ্গে রাখতে হবে: স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব

ইমা এলিস, নিউ ইয়র্ক: আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের অভিবাসন অধিকারবিষয়ক আইনজীবী অ্যারন রাইখলিন-মেলনিক এ সপ্তাহে একটি প্রতিবেদন ছড়িয়ে দেন, যেখানে বলা হয় মিনেসোটার এক মার্কিন...

ঢাকায় আতিফ আসলামের কনসার্ট বাতিল

বিনোদন ডেস্ক: বাংলাদেশে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে...

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যেকোনো...

কেরানীগঞ্জে ১২তলা ভবনে আগুন, ৪২ জন উদ্ধার

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজার এলাকার ১২তলা জামেলা টাওয়ারের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। ভবনটি...

নতুন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বিসিবির অভিনন্দন

স্পোর্টস ডেসক্ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় ড. আসিফ নজরুলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি বিশ্বাস করে দীর্ঘদিন...

ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত। হামলাকারীদের...

হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত, ৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ: ডা. সায়েদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, ইকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮...

গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিয়েছেন...