December 13, 2025 - 12:46 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার নারীযাত্রী নিহত

ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার নারীযাত্রী নিহত

spot_img

ময়মনসিংহ ব্যুরোঃ ময়মনসিংহে বাসের ধাক্কায় ও চাপায় অটোরিকশার এক নারীযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এ দূর্ঘটনার পরপরই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন বন্ধ করে দেয় বিক্ষুব্ধরা।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। তবে,তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা পরিবহনের একটি বাস চুরখাই এলাকায় একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় আশপাশের লোকজন আহত অবস্থায় দুই শিশুসহ পাঁচজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ওসি আরও বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন বাসটিকে আটকাতে পারলেও চালক পালিয়ে যান। লোকজন ক্ষুব্ধ হয়ে চুরখাই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একপাশ অবরোধ করেছে। এতে একপাশে যানজটের সৃষ্টি হয়েছে। তাদের মহাসড়ক থেকে সরিয়ে যানজট নিরসনের চেষ্টা চলছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এরমধ্যে গুরুতর অবস্থায় দুই শিশুকে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মার্কিন নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ সঙ্গে রাখতে হবে: স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব

ইমা এলিস, নিউ ইয়র্ক: আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের অভিবাসন অধিকারবিষয়ক আইনজীবী অ্যারন রাইখলিন-মেলনিক এ সপ্তাহে একটি প্রতিবেদন ছড়িয়ে দেন, যেখানে বলা হয় মিনেসোটার এক মার্কিন...

ঢাকায় আতিফ আসলামের কনসার্ট বাতিল

বিনোদন ডেস্ক: বাংলাদেশে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে...

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যেকোনো...

কেরানীগঞ্জে ১২তলা ভবনে আগুন, ৪২ জন উদ্ধার

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজার এলাকার ১২তলা জামেলা টাওয়ারের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। ভবনটি...

নতুন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বিসিবির অভিনন্দন

স্পোর্টস ডেসক্ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় ড. আসিফ নজরুলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি বিশ্বাস করে দীর্ঘদিন...

ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত। হামলাকারীদের...

হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত, ৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ: ডা. সায়েদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, ইকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮...

গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিয়েছেন...