December 13, 2025 - 12:47 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়হজে যেতে পারবে না ১৫ বছরের কম বয়সীরা, যা বলছে ধর্ম মন্ত্রণালয়

হজে যেতে পারবে না ১৫ বছরের কম বয়সীরা, যা বলছে ধর্ম মন্ত্রণালয়

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক : সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর ১৫ বছরের কম বয়সী কেউ হজ পালন করতে পারবে না। হজ মৌসুমের মাঝামাঝি সময় এসে হঠাৎ সৌদি কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের বিপাকে পড়েছেন অনেকেই। দেশের অনেক মা-বাবাই তাদের ১৫ বছরের নিচের সন্তানসহ পবিত্র হজ পালনের জন্য চূড়ান্ত নিবন্ধন করেছেন। এ সংকট নিরসনে এগিয়ে এসেছে ধর্ম মন্ত্রণালয়। 

যেসব হজযাত্রীর সঙ্গে ১৫ বছরের নিচের কারও নিবন্ধন করা আছে, তারা চাইলে ওই শিশু বা কিশোরের বদলে অন্য কাউকে সঙ্গে নিতে পারবেন। আর সঙ্গে নেওয়ার মতো সেরকম কাউকে না পাওয়া গেলে সেই সফরসঙ্গী বাবদ জমা দেওয়া টাকা ফেরত নিতে পারবেন। এজন্য গত বৃহস্পতিবার (২০ মার্চ) সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখার উপসচিব মামুন আল ফারুকের স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, নিবন্ধিত শিশু হজযাত্রী ও তাদের সফরসঙ্গী পিতা-মাতা বা অভিভাবক কেউ হজে যেতে অপারগ হলে তার পরিবর্তে সমসংখ্যক হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে। প্রতিস্থাপনের জন্য কোনো হজযাত্রী পাওয়া না গেলে সেক্ষেত্রে শিশু হজযাত্রী ও প্রযোজ্য ক্ষেত্রে তার পিতা-মাতা বা অভিভাবকের নিবন্ধন বাবদ নেওয়া সম্পূর্ণ টাকা ফেরত পাবেন। কেউ যদি দুটি অপশনের যেকোনো একটি নিতে চায়, তাকে সেটি দেওয়ার জন্য বেসরকারি হজ এজেন্সি স্বত্বাধিকারীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত ১২ মার্চ এক বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় জানায়, ১৫ বছরের কম বয়সী কেউ আসন্ন হজে যেতে পারবেন না। সৌদি সরকারের হজ ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সৌদি আরব হজ ও ওমরাহ মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে ২০২৫ সালের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে, যা হজযাত্রীর পাসপোর্টের জন্ম তারিখ থেকে ধরা হবে। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজযাত্রী, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা অনুসরণ করতে হবে।

এ ব্যাপারে ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখার উপসচিব মামুন আল ফারুক বলেন, সৌদি সরকারের নির্দেশনা আমাদের অনুসরণ করতে হয়। ১৫ বছরের ওপরে কেউ যদি হজে যেতে চায় তাকে অবশ্যই প্রাক নিবন্ধন, নিবন্ধন করে যেতে হবে। তার নিচে কারও যাওয়ার সুযোগ এবার থাকছে না। ফলে, কেউ যদি হজে যেতে না চায়, তার টাকা ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট এজেন্সিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মার্কিন নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ সঙ্গে রাখতে হবে: স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব

ইমা এলিস, নিউ ইয়র্ক: আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের অভিবাসন অধিকারবিষয়ক আইনজীবী অ্যারন রাইখলিন-মেলনিক এ সপ্তাহে একটি প্রতিবেদন ছড়িয়ে দেন, যেখানে বলা হয় মিনেসোটার এক মার্কিন...

ঢাকায় আতিফ আসলামের কনসার্ট বাতিল

বিনোদন ডেস্ক: বাংলাদেশে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে...

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যেকোনো...

কেরানীগঞ্জে ১২তলা ভবনে আগুন, ৪২ জন উদ্ধার

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজার এলাকার ১২তলা জামেলা টাওয়ারের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। ভবনটি...

নতুন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বিসিবির অভিনন্দন

স্পোর্টস ডেসক্ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় ড. আসিফ নজরুলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি বিশ্বাস করে দীর্ঘদিন...

ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত। হামলাকারীদের...

হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত, ৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ: ডা. সায়েদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, ইকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮...

গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিয়েছেন...