December 12, 2025 - 12:15 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদ‘বন্ড ইস্যুকরণের ক্ষেত্রে কমপ্লায়েন্স নিশ্চিতকরণে ট্রাস্ট্রি‘র ভূমিকা’ শীর্ষক সভা অনুষ্ঠিত

‘বন্ড ইস্যুকরণের ক্ষেত্রে কমপ্লায়েন্স নিশ্চিতকরণে ট্রাস্ট্রি‘র ভূমিকা’ শীর্ষক সভা অনুষ্ঠিত

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর উদ্যোগে ‘বন্ড বা সুকুক ইস্যুকরণের ক্ষেত্রে কমপ্লায়েন্স নিশ্চিতকরণে ট্রাস্ট্রি‘র ভূমিকা’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিএসইসি’র মাল্টিপারপাস হলে অনুষ্ঠানটি আয়োজিত হয়। এতে সভাপতিত্বে করেন বিএসইসি’র কমিশনার ফারজানা লালারুখ।

উক্ত সভায় ট্রাস্ট্রি‘র ভূমিকা পালনকারী বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও মার্চেন্ট ব্যাংক ইত্যাদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

বিএসইসি’র কমিশনার ফারজানা লালারুখ সূচনা বক্তব্যে সভায় আগত সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে বলেন, “বিএসইসি’র মূল কাজ হচ্ছে কমপ্লায়েন্স নিশ্চিতকরণ এবং বাজারকে সুস্থ ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা। বন্ড বাজারের সুষ্ঠু পরিচালনা এবং উন্নয়নের ক্ষেত্রে ট্রাস্ট্রি‘র বিশাল ভূমিকা রয়েছে। বন্ড বাজারের বিনিয়োগকারীদের স্বার্থকে রক্ষার গুরু দায়িত্ব রয়েছে ট্রাস্ট্রি‘র উপর। এজন্যই বন্ড বাজারের ভালো পারফর্ম করা এবং এর ভবিষ্যত অগ্রগতির ক্ষেত্রে ট্রাস্ট্রি‘র ভূমিকা নির্ধারক বা নির্ণায়ক (determinant) হিসেবে কাজ করবে। ট্রাস্ট্রি যেন তাদের সঠিক ভূমিকা যাতে পালন করতে পারে সেটিই আজকের সভার প্রধান লক্ষ্য। বন্ড মার্কেটকে আমরা ডেভেলপমেন্ট স্টেজে নিয়ে আসতে চাচ্ছি। বন্ড মার্কেট ছাড়া বৈচিত্রপূর্ণ (diversified) পুঁজিবাজার সম্ভব না।

পুঁজিবাজারের উন্নয়নে ফিক্সড ইনকাম সিকিউরিটিজ যেমন: কর্পোরেট বন্ড, সুকুক ইত্যাদি বিশেষ ভূমিকা রাখতে পারে। সরকারও এই বন্ড মার্কেট এর উন্নয়নের জন্য তৎপর এবং তারা বিভিন্ন উদ্যোগ ও সিদ্ধান্ত নিচ্ছেন।”

এছাড়াও তিনি বিএসইসি’র তৈরি করা বন্ড ডিফল্ট প্ল্যাটফর্ম এর কথা উল্লেখ করেন এবং উক্ত প্ল্যাটফর্মসহ বন্ড বাজারে ট্রাস্ট্রির ভূমিকা সংশ্লিষ্ট বিষয়ে সকলকে মতামত প্রদানের অনুরোধ জানান।

সভায় বিএসইসি’র যুগ্ম পরিচালক সৈয়দ গোলাম মওলা ‘Role of Trustee in ensuring Compliance for Bond/Sukuk Issuance’ শীর্ষক প্রেজেন্টেশন প্রদান করেন এবং সংশ্লিষ্ট আইন ও বিধি অনুসারে বন্ড বা সুকুক ইস্যুকরণের ক্ষেত্রে কমপ্লায়েন্স নিশ্চিতকরণে ট্রাস্ট্রি‘র ভূমিকা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

এছাড়াও সভায় বিএসইসি’র নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল ইসলাম বিএসইসি’র তৈরি ‘Debt Securities’ Repayment Monitoring Systems(DSRMS)’ তথা বন্ড ডিফল্ট প্ল্যাটফর্ম নিয়ে একটি প্রেজেন্টেশন প্রদান করেন। ইতোমধ্যে পাইলট টেস্টিং চলামান থাকা উক্ত প্ল্যাটফর্মটির বিভিন্ন দিকসমূহ তিনি টেস্ট কেস ভিত্তিতে সভায় প্রদর্শন এবং আলোচনা করেন। সভায় অংশগ্রহণকারী অংশীজন প্রতিষ্ঠানসমূহের এর প্রতিনিধিবৃন্দ আলোচিত বিভিন্ন বিষয়ে তাদের মূল্যবান মতামত ও প্রশ্ন তুলে ধরেন।

বিএসইসি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম সভায় সমাপনী বক্তব্যে বলেন, বন্ড বাজারের উপর বিনিয়োগকারীদের আগ্রহী করতে এবং আস্থা বৃদ্ধিতে ট্রাস্ট্রিসহ সকলকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বিএসইসি বন্ড বাজারের জন্য কাঠামোগত উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে বলে উল্লেখ করেন এবং বাজারের উন্নয়নের জন্য ট্রাস্ট্রির ভূমিকাকে আরো জোরদার করা প্রয়োজন বলে মন্তব্য করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি: সিইসি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)...

শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫

কর্পোরেট ডেস্ক: রিয়েলমি সি৮৫ প্রো’র অবিশ্বাস্য সাফল্যের পর বাংলাদেশে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে রিয়েলমি সি৮৫ উন্মোচন করল তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। শক্তিশালী ফিচারে...

ইসলামী ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৪২তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম...

সাতক্ষীরার পুলিশ কর্মকর্তা ও সাবেক পিপিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: কোটি টাকা চাঁদার দাবিতে অপহরণ করে নির্যাতনের অভিযোগে সাতক্ষীরা সদর সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ও সাবেক পিপিসহ ৫ জনের...

তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবি

নিজস্ব প্রতিবেদক: জনস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবি জানিয়েছে ডব়্প যুব ফোরাম। আগামী প্রজন্মকে তামাকের ভয়াবহ করাল...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে টাকার পরিমানে লেনদেন।...

আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের আচরণবিধি কঠোরভাবে নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার পরদিন...