January 19, 2026 - 11:32 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকগাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ২০০ ছাড়াল

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ২০০ ছাড়াল

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকাজুড়ে দখলদার ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের যুদ্ধবিমান গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে হামলা চালিয়েছে, যেখানে মানুষ আশ্রয় নিয়েছিল। শিক্ষাপ্রতিষ্ঠান, অস্থায়ী শিবির ও আবাসিক ভবনেও হামলার ঘটনা ঘটেছে।

হামলাগুলো কোনোরকম পূর্ব সতর্কতা ছাড়াই চালানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আল-মাওয়াসি এলাকায়ও আঘাত হানা হয়েছে, যা আগে ‘নিরাপদ মানবিক অঞ্চল’ হিসেবে চিহ্নিত ছিল।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বলছে, ইসরায়েল ‘বিশ্বাসঘাতক’ আক্রমণ চালিয়ে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের হত্যা করেছে, যাতে গাজার যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যায়। ইসলামিক জিহাদ ইসরায়েলের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতি ধ্বংস করার’ অভিযোগ এনেছে।

ইসরায়েলের জাতিসংঘ দূত ড্যানি ড্যানন বলেন, ‘ইসরায়েল শত্রুদের প্রতি কোনো দয়া দেখাবে না। আমরা যুদ্ধ চালিয়ে যা, যতক্ষণ না আমাদের সব বন্দি মুক্তি পায়।’

এদিকে, ইসরায়েলের সম্প্রচার সংস্থা জানিয়েছে, হামলাগুলো ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সিনিয়র নেতাদের লক্ষ্য করে চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী অভিযোগ করেছে, হামাস আবারও নিজেদের বাহিনী গুছিয়ে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি সামরিক বাহিনীকে হামাসের বিরুদ্ধে ‘শক্ত পদক্ষেপ’ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তার দাবি, হামাস বন্দিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানাচ্ছে এবং যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলের প্রস্তাবে রাজি হচ্ছে না।

নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘এখন থেকে ইসরায়েল হামাসের বিরুদ্ধে ক্রমবর্ধমান সামরিক শক্তি প্রয়োগ করবে।’

যদিও হামাস বেশ কিছুদিন ধরেই নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় যুদ্ধ বন্ধে কোনো আগ্রহ না দেখানোর অভিযোগ করে আসছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহায়তা দরকার। তিনি...

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...