রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি আশা ভোসলে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ ২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত
সারাদেশ

শ্রীমঙ্গলে আড়াই কোটি টাকার সরকারি জমি পুনরুদ্ধার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের অভিযানে ১.৯৯ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৬ মার্চ) দুপুরে শুরু করা অভিযানে সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের বা‌লি‌শিরা পাহাড় ব্লক-১ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত জমির আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকার সমপরিমাণ।

অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. জসিম উদ্দিন, ভুনবীর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. আব্দুস শহীদসহ স্থানীয় ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তারা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে কিছু অবৈধদখলদার এই জমিতে আনারসসহ বিভিন্ন ফসলের চাষ করে আসছিল। উপজেলা ভূমি অফিস সূত্রের বরাতে জানা যায়, ১ নং খাস খতিয়ানের ২৭ নং দাগের এই জমি অবৈধভাবেদখল করে রাখা হয়েছিল। অবৈধ দখলদারদের কবল থেকে জমি পুনরুদ্ধার করা হয়েছে এবং সরকারি নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইউসুফ জানান, জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসন সবসময় সতর্ক এবং দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এর আগেও শ্রীমঙ্গলসহ বিভিন্ন এলাকায় সরকারি জমি উদ্ধারে একাধিক অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন জানিয়েছে। স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, সরকারি জমি উদ্ধার হলে সেগুলো জনস্বার্থে ব্যবহার করা সম্ভব হবে।

অনেক ক্ষেত্রে দেখা যায়, অবৈধ দখলদাররা দীর্ঘদিন ধরে সরকারি সম্পত্তি ব্যবহার করে আসছে, যা সাধারণ মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সরকারি জমি পুনরুদ্ধারের পর সেগুলো যথাযথ ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যেন নতুন করে অবৈধভাবে জমি দখল করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে। এই ধরনের অভিযান অব্যাহত থাকলে সরকারি সম্পত্তি সুরক্ষিত থাকবে এবং জনস্বার্থে ব্যবহারের সুযোগ বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই সম্পর্কিত আরো

সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

হাসপাতালে ভর্তি আশা ভোসলে

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা

নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ

বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ

২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত