বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার: - নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব আচরণবিধি লঙ্ঘন: সিরাজগঞ্জে বিএনপি নেতাকে জরিমানা ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ সভা অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫২তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইউসিবিতে ডিএমডি ও হেড অব স্ট্রাকচার্ড করপোরেট হিসেবে যোগ দিলেন এম. লতিফ হাসান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : - বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ বগুড়া ও রংপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আইপিডিসি জয়ীর উদ্যোগ
খেলাধূলা

বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : আগামী ৫-১৯ এপ্রিল পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। তার জন্য নারীদের দল ঘোষণা করেছে বিসিবি। বাছাইপর্বে নারী দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি।

বিসিবির ঘোষিত দলে জায়গা হয়েছে তরুণ ক্রিকেটার ইশমা তানজিমের। যিনি এখনও আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক করেননি। তবে তিনি ইতোমধ্যে ৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

এর আগে, জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় করলে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারত বাংলাদেশ। কিন্তু ২-১ ব্যবধানে সিরিজ হেরে যাওয়ায় বাছাইপর্ব খেলতে হচ্ছে টাইগ্রেসদের।

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। যেখানে মোট ৮টি দল প্রতিযোগিতায় অংশ নেবে। ইতোমধ্যে নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা থেকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। স্বাগতিক দেশ হিসেবে সরাসরি জায়গা পেয়েছে ভারত।

এই ছয় দলের বাইরে আরও দুটি দল বাছাইপর্বের মাধ্যমে মূল পর্বে অংশ নেবে। বাছাইপর্বে ৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশ ছাড়াও বাছাইপর্বে রয়েছে—পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। ৩ এপ্রিল বাংলাদেশ দল পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে।

বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ইশমা তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদোস সুমনা, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফারজানা হক, সানজিদা আখতার মেঘলা, মারুফা আক্তার ও রিতু মনি।

এই সম্পর্কিত আরো

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার: নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

আচরণবিধি লঙ্ঘন: সিরাজগঞ্জে বিএনপি নেতাকে জরিমানা

ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫২তম পর্ষদ সভা অনুষ্ঠিত

ইউসিবিতে ডিএমডি ও হেড অব স্ট্রাকচার্ড করপোরেট হিসেবে যোগ দিলেন এম. লতিফ হাসান

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ

বগুড়া ও রংপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আইপিডিসি জয়ীর উদ্যোগ