January 19, 2026 - 11:23 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশচালককে খুন করে মিশুক ছিনতাই, ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

চালককে খুন করে মিশুক ছিনতাই, ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

spot_img

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ নগরীর উত্তর দাপুনিয়া এলাকায় ধানক্ষেতে পড়ে থাকা অবস্থায় টুটুল আহমেদ (২৭) নামের এক মিশুক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে ময়মনসিংহ নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের উত্তর দাপুনিয়া এলাকার একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত টুটুল আহমেদ ময়মনসিংহ নগরীর উত্তর দাপুনিয়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন এবং দাম্পত্য জীবনে দেড় বছর বয়সী ছেলে সন্তানের জনক।তিনি গাজীপুরের ভবানীপুর মনিপুর গ্রামের আইনুল আলীর ছেলে।

নিহতের শ্বশুরবাড়ির স্বজনরা বলেন, গতরাতে (বুধবার) ইফতারের পর বাজারে যাওয়ার কথা বলে টুটুল বাড়ি থেকে তার মিশুক গাড়িটি নিয়ে বেরিয়ে যান। এরপর তিনি আর রাতে বাড়ি ফিরে আসেনি। সকালে মরদেহ পড়ে আছে শুনে এসে দেখেন টুটুল খুন হয়েছে। তারা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম এ বিষয়ে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে চালককে খুন করে মিশুকটি ছিনতাই করা হয়েছে। তবে ঘটনার তদন্তে প্রকৃত কারণ জানা যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহায়তা দরকার। তিনি...

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...