January 14, 2026 - 4:51 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশময়মনসিংহে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ১

ময়মনসিংহে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ১

spot_img

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনস্থ হালুয়াঘাট ও ধোবাউড়া ও ঝিনাইগাতী উপজেলা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল ভারতীয় চোরা পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ অভিযানে ভারতীয় চিনি, জিরা, তেঁতুল ও কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) বিকেল ৩টায় বিষয়টি ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে নকশী বিওপির সদস্যরা জামতলী এলাকায় অভিযান চালিয়ে ৫৯৫ কেজি ভারতীয় জিরা, ১টি পিকআপ, ১টি মোটর সাইকেলসহ একজন নয়াগাঁও এলাকার ইব্রাহিম শিকদারের ছেলে মোঃ ইয়াছিন আনোয়ার (৩২) কে আটক করে। একইদিন ভোরে বান্দরকাটা বিওপির সদস্যরা শিমুলকুচি এলাকা থেকে ৭৫০ কেজি ভারতীয় জিরা ও গাবরাখালী এলাকা থেকে ২৬০ কেজি ভারতীয় চিনি, তাওয়াকুচা বিওপির সদস্যরা খাড়ামোড়া এলাকা থেকে ৬৫ কেজি ভারতীয় তেঁতুল, সূর্যপুর বিওপির সদস্যরা কাজলের মোড় এলাকা থেকে ৩০০ কেজি ভারতীয় জিরা, ঘোষগাঁও বিওপির সদস্যরা আঠারোবাড়ী এলাকা থেকে ৯৫ কেজি ভারতীয় চিনি ও ৪৯২ পিস কসমেটিক্স সামগ্রী জব্দ করেন। জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য ৪৭ লক্ষ ৬৭ হাজার চল্লিশ টাকা বলে জানায় বিজিবি। চোরাকারবারিরা অভিনব পন্থায় এসব ভারতীয় মালামাল অবৈধভাবে পাচারের চেষ্টা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মালামাল রেখেই পালিয়ে যায়।

মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার আরো বলেন, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিন-রাত সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে পূর্ব-পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী...

সাতক্ষীরায় বাসের ধাক্কায় নিহত ১

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান রানা নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেইনিং ইনষ্টিটিউটে শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) ব্যাংকের ব্যবস্থাপনা...

১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন সার কিনবে সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ৪০ হাজার মেট্রিক টন সার সংগ্রহের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার...

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়ে...

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

গণভোট নিয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আলোকে সংবিধান সংস্কারের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক গণভোট নিয়ে...