January 19, 2026 - 12:02 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশশিবপুরে নিখোঁজের ৬ দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

শিবপুরে নিখোঁজের ৬ দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

spot_img

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে নিখোঁজের ছয় দিন পর সোহেল রানা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ মার্চ) দুপুরে শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের ভূরবুড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সোহেল রানা (২৫) শিবপুর উপজেলার জগৎপুরের ছেদু মিয়ার ছেলে। পেশায় তিনি একজন রিকশাচালক।

নিহতের মা কোহিনুর বেগম জানান, তার ছেলে সোহেল রানা গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতার শেষ করে রিকশা নিয়ে বের হয়। পরে ভূরবুড়িয়া এলাকার একটি সেতু সংলগ্ন স্থানে তার রিকশাটি পাওয়া গেলেও সোহেলের কোনো খোঁজ মেলেনি। ছয় দিন পর বুধবার পুলিশ ফোন করে মরদেহ উদ্ধারের খবর জানায়।

তিনি বলেন, “আমার ছেলের সঙ্গে কারও শত্রুতা ছিল না। কে বা কারা তাকে হত্যা করে ডোবায় ফেলে রেখেছে, তা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি।”

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অর্ধগলিত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।”

তিনি আরও জানান, “দেহ অর্ধগলিত থাকায় গায়ে আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা এখনও নিশ্চিত করা যায়নি।”

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহায়তা দরকার। তিনি...

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...