December 14, 2025 - 7:08 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাআন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদুল্লাহ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদুল্লাহ

spot_img

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদুল্লাহ রিয়াদ। গত বছর টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। এবার ওয়ানডে থেকেও বিদায় নিলেন। বাংলাদেশের জার্সিতে আর বাইশ গজে দেখা যাবে না এই অলরাউন্ডারকে।

বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে মাহমুদুল্লাহ অবসরের ঘোষনা দেন। সেখানে তিনি লিখেছেন, ‘সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন দিয়েছে।

বিশেষ ধন্যবাদ দিতে চাই, আমার মা-বাবাকে, আমার শ্বশুরকে এবং আমার ভাই এমদাদ উল্লাহকে, যে একজন কোচ এবং পরামর্শক হিসেবে শৈশব থেকেই আমার পাশে ছিল।’

সবশেষে কঠিন সময়ে পাশে থাকায় ধন্যবাদ জানিয়েছেন স্ত্রী ও সন্তানদের। এসময় বাংলাদেশ দল ও বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা জানিয়েছেন মাহমুদুল্লাহ।

বাংলাদেশের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম অবসর নেবার এক সপ্তাহের মধ্যে এবার বিদায় নিলেন মাহমুদুল্লাহ।

১৭ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ৩৯ বছর বয়সী মাহমুদুল্লাহ বেশ কিছু ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন। যে কারনে বাংলাদেশের ক্রিকেটে অন্যতম সেরা ক্রিকেটার হিসেবেই তিনি বিবেচিত হবেন। ওয়ানডে বিশ্বকাপে একমাত্র বাংলাদেশী খেলোয়াড় হিসেবে তিনি তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। এর মধ্যে দুটি এসেছে ২০১৫ সালে, অন্যটি ২০২৩ সালে।

বাংলাদেশের জার্সিতে খেলেছেন ২৩৯টি ওয়ানডে, ৫০টি টেস্ট ও ১৪১টি টি২০ ম্যাচ।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে মাহমুদুল্লাহ ক্রিকেট থেকে সড়ে দাঁড়ালেন। তার আগে এই তালিকায় রয়েছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ৩৬.৪৬ গড়ে ওয়ানডেতে তিনি সংগ্রহ করেছেন ৫৬৮৯ রান। এর মধ্যে রয়েছে চারটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৮২ উইকেট।

২০০৭ সালের ২৫ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু মাহমুদুল্লাহর। শেষটাও করলেন ওয়ানডে দিয়েই।

এ ছাড়া ৫০ টেস্ট খেলে ৩৩.৪৯ গড়ে করেছেন ২৯১৪ রান। এর মধ্যে ১৬টি হাফ সেঞ্চুরির সাথে রয়েছে ৫ সেঞ্চুরি। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৪৩ উইকেট।

বাংলাদেশের জার্সিতে মাহমুদুল্লাহ টি-টোয়েন্টি খেলেছেন ১৪১টি। যেখানে ২৩.৫০ গড়ে করেছেন ২৪৪৪ রান। বল হাতে শিকার করেছেন ৪১ উইকেট।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...