January 14, 2026 - 5:04 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদবাংলাদেশি ভিসা কার্ডধারীদের জন্য থাকছে ১৫ হাজার টাকা পর্যন্ত ফুডপ্যান্ডা ভাউচার

বাংলাদেশি ভিসা কার্ডধারীদের জন্য থাকছে ১৫ হাজার টাকা পর্যন্ত ফুডপ্যান্ডা ভাউচার

spot_img

কর্পোরেট ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় ডিজিটাল পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান ভিসা (এনওয়াইএসই: ভি) বাংলাদেশে প্রথমবারের মতো কার্ডধারীদের জন্য বিশেষ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে। এ ক্যাম্পেইনের আওতায় দেশজুড়ে সকল ভিসা কার্ডধারীরা আকর্ষণীয় অফার উপভোগ করার সুযোগ পাবেন। রমজান, স্বাধীনতা দিবস, ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের আনন্দ আরও বাড়িয়ে তুলতে গত সপ্তাহ থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন আগামী ৩১ মে পর্যন্ত চলবে।

ক্যাম্পেইনটিতে ভিসা কার্ডধারীরা অ্যাক্টিভেট অ্যান্ড উইন, ট্যাপ অ্যান্ড উইন ও স্পেন্ড অ্যান্ড উইন এই তিনটি ভিন্ন অফারের সুবিধা উপভোগ করতে পারবেন।

*‘অ্যাকটিভেট অ্যান্ড উইন’ অফারটি পেতে গ্রাহকদের কমপক্ষে ৫০০ টাকার একটি লেনদেন করতে হবে। এর মাধ্যমে ১৫০ টাকার ফুডপান্ডা ভাউচার জেতার সুযোগ রয়েছে। গতবছরের ০১ জানুয়ারি থেকে এবছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে যারা কোনো লেনদেন করেননি, তারাই এই অফারের জন্য উপযুক্ত বিবেচিত হবেন।

*‘ট্যাপ অ্যান্ড উইন’ অফারটি পেতে ভিসা কার্ডধারীদের কমপক্ষে ১৫টি ‘ট্যাপ অ্যান্ড পে’ লেনদেন (প্রতিটি লেনদেন ৫০০ টাকা বা তার বেশি) সম্পন্ন করতে হবে। সফলভাবে এই শর্ত পূরণ করলে ৫০০ টাকার ফুডপান্ডা ভাউচার পাওয়া যাবে।

*‘স্পেন্ড অ্যান্ড উইন’ অফারটি পেতে গ্রাহকদের ক্যাম্পেইনের সময় যত বেশি সম্ভব লেনদেন করতে হবে। সেখান থেকে শীর্ষ ১০০ খরচকারী পাবেন ১৫ হাজার টাকার ফুডপান্ডা ভাউচার।

এ বিষয়ে ভিসা বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, “আমরা আমাদের কার্ডধারীদের জন্য প্রতিটি মুহূর্তকে আরও বেশি উপভোগ্য করে তুলতে চাই। সমৃদ্ধ সংস্কৃতি, উৎসব ও ঐতিহ্যে পরিপূর্ণ বাংলাদেশ; আর আমরা এই ক্যাম্পেইনের মাধ্যমে এই আনন্দ কার্ডধারীদের সাথে ভাগাভাগি করে নিতে চাই। ডিজিটাল লেনদেনকে সহজ ও নিরাপদ করতে আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। আর এই উৎসবের মুহূর্তে বিশেষ অফার আনতে পেরে আমরাও উচ্ছ্বসিত। ফুডপান্ডার সাথে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা এই আনন্দকে আরও ছড়িয়ে দিতে চাই। রমজানের শপিং থেকে শুরু করে ঈদের প্রস্তুতি হোক বা পহেলা বৈশাখ উদযাপন, ভিসা প্রতিটি উৎসবকে আনন্দদায়ক করে তুলতে আপনাদের পাশে আছে।”

ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড ভিসা কার্ডহোল্ডাররা দেশে বা বিদেশে যেখানেই থাকুক না কেন, বাংলাদেশ থেকে ইস্যু হওয়া সকল ভিসা কার্ড এই অফারটির জন্য প্রযোজ্য হবেন। ‘অ্যাকটিভেট অ্যান্ড উইন’ ও ‘ট্যাপ অ্যান্ড উইন’ অফারের ভাউচার সর্বশেষ লেনদেনের ২০ দিনের মধ্যে ব্যবহার করতে হবে। ‘স্পেন্ড অ্যান্ড উইন’ অফার বিজয়ীদের ক্যাম্পেইন শেষ হওয়ার ২০ দিনের মধ্যে ভাউচার ব্যবহার করতে হবে।

ডিজিটাল পেমেন্ট জনপ্রিয় করার ক্ষেত্রে ব্যবহারকারীদের জন্য নিরবচ্ছিন্ন, নিরাপদ ও আকর্ষণীয় অভিজ্ঞতা নিশ্চিত করতে চায় ভিসা। আর নতুন এই ক্যাম্পেইনটি আর্থিক অন্তর্ভুক্তি, ক্যাশলেস লেনদেন ও নির্বিঘ্ন পেমেন্ট ব্যবস্থার প্রতি ভিসার প্রতিশ্রুতিই পুনর্ব্যক্ত করে, যা ডিজিটাল পেমেন্টের সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে পূর্ব-পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী...

সাতক্ষীরায় বাসের ধাক্কায় নিহত ১

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান রানা নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেইনিং ইনষ্টিটিউটে শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) ব্যাংকের ব্যবস্থাপনা...

১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন সার কিনবে সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ৪০ হাজার মেট্রিক টন সার সংগ্রহের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার...

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়ে...

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

গণভোট নিয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আলোকে সংবিধান সংস্কারের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক গণভোট নিয়ে...