January 20, 2026 - 12:35 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশসিংগাইরে নিখোঁজের ৫ দিন পর ভুট্টাক্ষেতে মিললো অটোচালেকর লাশ

সিংগাইরে নিখোঁজের ৫ দিন পর ভুট্টাক্ষেতে মিললো অটোচালেকর লাশ

spot_img

সাইফুল ইসলাম তানভীর : মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের ৫ দিন পর বাড়ির দক্ষিণ পাশে ভুট্টাক্ষেত থেকে মিলল আবুল হোসেন (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আবুল হোসেন সিংগাইর পৌর এলাকার আজিমপুর দক্ষিণপাড়া মহল্লার মৃত হাশেমের পুত্র ও দুই সন্তানের জনক। তিনি পেশায় একজন অটোচালক।

মঙ্গলবার (১১ মার্চ) বাড়ির পাশের জনৈক রিয়াজুলের ভুট্টা ক্ষেত থেকে পচা- দুর্গন্ধযুক্ত লাশ উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার (৭ মার্চ) আবুল হোসেন নিখোঁজ হন। তার পরিবারের পক্ষ থেকে সোমবার (১০ মার্চ) থানায় জিডি করা হয়।
পরদিন মঙ্গলবার ভোরে আশপাশের লোকজন দুর্গন্ধ পেয়ে ভুট্টা খেতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

লাশের সুরতহাল রিপোর্টকারী তদন্ত কর্মকর্তা এস আই রেজাউল করিম বলেন, লাশ পঁচে যাওয়ায় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না । ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য বের হবে।

এদিকে, নিহত পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, আবুল হোসেন পেশায় একজন অটোচালক ছিলেন। বাঁশি ও ঢোল বাজাতে পারতেন। গত কযেক দিনের ব্যবধানে তার দুইটি অটো গাড়ি চুরি হয়ে যায়। পূর্ব শত্রুতার জের ধরে কেউ তাকে হত্যা করেছে। তবে নিখোঁজ হওয়ার আগে পরিবারের কারো সাথে তার ঝগড়া বিবাদ হয়নি বলে আত্মীয়-স্বজনদের দাবি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে। সদর সার্কেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

দিনাজপুরে খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কর্পোরেট ডেস্ক: দিনাজপুরে প্রতিবছরের ন্যায় এ বছরও খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্টের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ট্রাস্টের...

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক লাখ সেনা সদস্যসহ মোট...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

বেঙ্গল উইন্ডসরের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড পর্ষদ সভা আগামী ২৫ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা...

‘ফেস অব ওয়ালটন এসি’ হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন জাতীয় দলের নাম্বার ওয়ান তারকা পেসার তাসকিন আহমেদ। এখন থেকে তিনি ‘ফেস অব...

জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোডম্যাপে আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বলে...

সিরাজগঞ্জ যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি: আগামী শনিবার (২৪ জানুয়ারি) সিরাজগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ডা. শফিকুর...