January 19, 2026 - 11:34 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআইন-আদালতঝিকরগাছার এসিল্যান্ডকে আহত করা মামলায় দুইজনের কারাদণ্ড

ঝিকরগাছার এসিল্যান্ডকে আহত করা মামলায় দুইজনের কারাদণ্ড

spot_img

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: ঝিকরগাছার সাবেক এসিল্যান্ড কাজী নাজিব হাসানকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা মেরে আহতের মামলায় দুই আসামিকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে যশোরের একটি আদালত। সোমবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা এক রায়ে এ সাজা দিয়েছেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো-ঝিকরগাছার বেনেয়ালী গ্রামের শাহাজান আলীর ছেলে আব্দুল্লাহ আল শাকিল ও কৃষ্ণনগর মন্দির পাড়ার মৃত রতন কুমার দাসের ছেলে সুব্রত দাস অমিত।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ২৯ মার্চ বিকেল সাড়ে ৩টার দিকে ঝিকরগাছা উপজেলার গদখালীর রজনীগন্ধা কোল্ড স্টোরেজের সামনের সড়কে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা সৃষ্টিসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্ব পালন করছিলেন তৎকালীন এসিল্যান্ড কাজী নাজিব হাসান। এ সময় বেনাপোলের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেলকে থামানোর জন্য সংকেত দেয়া হয়। তখন চালক মোটরসাইকেল না থামিয়ে এসিল্যান্ড কাজী নাজিব হাসানকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মোটরসাইকেলের ধাক্কায় কাজী নাজিব হাসান গুরুতর আহত হন। এরই মধ্যে সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় মোটরসাইকেলে থাকা দুইজন আরোহীর মধ্যে আব্দুল্লাহ আল শাকিলকে আটক করা হয়। আহত এসিল্যান্ড কাজী নাজিব হাসানকে যশোরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ঝিকরগাছা উপজেলা নির্বাহী কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শাহাজালাল বাদী হয়ে দুইজনকে আসামি করে ৩০ মার্চ ঝিকরগাছা থানায় একটি মামলা করেন।

ওই মামলার দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি আব্দুল্লাহ আল শাকিল ও সুব্রত দাস অমিতের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদেরকে ৩৩৩ ধারায় ৩ বছর করে সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৩৩৮ ধারায় প্রত্যেকেকে ২ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। রায়ে সাজা সাজা পর্যায়ক্রমে চলবে বলে রায়ে উল্লেখ করায় আসামিদের ৫ বছর কারাদণ্ড ভোগ করতে হবে। সাজাপ্রাপ্ত আসামিরা কারাগারে আটক আছে।

বর্তমান তিনি যশোরের শার্শা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত আছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহায়তা দরকার। তিনি...

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...