December 14, 2025 - 7:48 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশেয়ার বাজারসিঙ্গার বাংলাদেশের এজিএমের নোটিশ প্রকাশ

সিঙ্গার বাংলাদেশের এজিএমের নোটিশ প্রকাশ

spot_img

মাহিদুল ইসলাম: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির এজিএম আগামী ২২ এপ্রিল, দুপুর ২:৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কোম্পানিটি রোববার (৯ মার্চ) ৪৫তম এজিএমের নোটিশ প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত বছরের জন্য পরিচালক ও নিরীক্ষকদের প্রতিবেদন এবং নিরীক্ষিত আর্থিক বিবরণী গ্রহণ করা হবে পাশাপাশি ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করা, পরিচালকদের নির্বাচন/পুনঃনির্বাচন, সংবিধিবদ্ধ নিরীক্ষক নিয়োগ করা ও তাদের পারিশ্রমিক নির্ধারণ করাসহ কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগ করা এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হবে।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, ২০২৪ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে যা ২০২৩ সালে নগদ ৩৫ শতাংশ দিয়েছে, ২০২২ সালে দিয়েছে ১০ শতাংশ নগদ, ২০২১ সালে দিয়েছে ৬০ শতাংশ নগদ ও ২০২০ সালে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে মতে, কোম্পানিটির ২০২৪ সালের সমাপ্ত বছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে (৪.৯১) টাকা যা ২০২৩ সালে ছিল ৫.২৪ টাকা, ২০২২ সালে ছিল .৭৩ টাকা, ২০২১ সালে ছিল ৫.২০ টাকা ও ২০২০ সালে ছিল ৭.৮৫ টাকা।

কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ২৫.৮১ টাকা যা ২০২৩ সালে ছিল ৩৪.০৩ টাকা, ২০২২ সালে ছিল ২৮.৬২ টাকা, ২০২১ সালে ছিল ৩৪.০৬ টাকা ও ২০২০ সালে ছিল ৩২.১৯ টাকা।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২৫০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৮৩ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৯৯ কোটি ৭০ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানির মোট শেয়ার ৯ কোটি ৯৭ লাখ ২ হাজার ৮৩৮ এবং রিসার্ভ অ্যান্ড সারপ্লাস ২৪১ কোটি ৪৮ লাখ টাকা।

ডিএসই’র তথ্য অনুযায়ি ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৫৭ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ২৯.১৬ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীর হাতে রয়েছে .৯৯ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ১২.৮৫ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৯৬.৮০ টাকা থেকে ১৫৪.৮০ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ১০৬ টাকা এবং আজকের ওপেনিং দর ১০৬ টাকা। ১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...