January 18, 2026 - 10:55 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদসুজুকি বাংলাদেশের আয়োজনে ২৫০সিসি টেস্ট রাইড ইভেন্ট অনুষ্ঠিত

সুজুকি বাংলাদেশের আয়োজনে ২৫০সিসি টেস্ট রাইড ইভেন্ট অনুষ্ঠিত

spot_img

কর্পোরেট ডেস্ক: সুজুকি বাংলাদেশ- র‍্যানকন মোটরবাইক লিমিটেডের আয়োজনে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো একটি রোমাঞ্চকর ২৫০সিসি টেস্ট রাইড ইভেন্ট। এই ইভেন্টের মাধ্যমে রাইডাররা সরাসরি সুজুকির লেটেস্ট ২৫০সিসি মডেলগুলোর গতি ও পারফর্মেন্সের স্বাদ নেয়ার সুযোগ পান, যা তাদের রাইডিং অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করেছে।

এই ২৫০সিসি টেস্ট রাইড ইভেন্ট মোটরসাইকেলপ্রেমীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে। বিভিন্ন কমিউনিটি ও বাইকিং ক্লাব থেকে ২৫০ জনেরও বেশি বাইকপ্রেমী এই ইভেন্টে অংশগ্রহণ করেন। ইভেন্টটির মাধ্যমে রাইডাররা অভূতপূর্ব রাইডিং অভিজ্ঞতার জন্য বিশেষভাবে নির্মিত আধুনিক প্রযুক্তির সুজুকি জিক্সার ২৫০ ও জিক্সার এসএফ ২৫০ মডেলের উন্নত হ্যান্ডলিং, গতি এবং নিখুঁত ব্রেকিং সরাসরি উপভোগ করতে পেরেছেন।

র‍্যানকন মোটরবাইকস লিমিটেড-এর নির্বাহী পরিচালক কাজী আশিক উর রহমান বলেন, “বাইকাররা যে শুধুমাত্র তাদের গন্তব্যে পৌঁছানোর জন্যই বাইক রাইডিং করে – এমনটি না; তাদের জন্য ভ্রমণের রোমাঞ্চ এবং অভিজ্ঞতাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। সুজুকি এটা মাথায় রেখেই পারফর্মেন্স ও কোয়ালিটিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। আজ, আমরা আপনাদের সামনে ২৫০সিসি ইঞ্জিনের চেয়েও বেশি কিছু নিয়ে এসেছি; আমরা নিয়ে এসেছি, উদ্দামতা এবং উচ্ছ্বাসের এক অপূর্ব সংমিশ্রণ, যা বাইকারদেরকে দুর্দান্ত রাইডিং-এর অনুভূতি দিবে।”

সুজুকি বাংলাদেশ- র‍্যানকন মোটরবাইক লিমিটেডের হেড অফ মার্কেটিং আমিন মাহমুদ বলেন, “এই ইভেন্টের মূল লক্ষ্য ছিল রাইডারদের সুজুকির লেটেস্ট ২৫০সিসি মডেলগুলোর বাস্তব অভিজ্ঞতা দেওয়া। আমরা চেয়েছি তারা শুধু পারফরম্যান্সই নয়, বরং সুজুকির রাইডিং কমফোর্ট ও রোমাঞ্চও উপভোগ করুক। আজকের ইভেন্টে বাইকারদের অসাধারণ উচ্ছ্বাস ও অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে আমরা বাংলাদেশের বাইকার কমিউনিটির জন্য আরও বেশি ইন্টারঅ্যাকটিভ রাইডিং ইভেন্ট আয়োজন করার পরিকল্পনা করছি।”

ইভেন্টে বাইকারদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। পেশাদার সেফটি ব্রিফিং-এর পাশাপাশি অংশগ্রহণকারীদের হেলমেট ও প্রোটেক্টিভ গার্ড সরবরাহ করা হয়, যাতে তারা নির্ভয়ে রাইডিং করতে পারেন। রাইডাররা সুজুকি জিক্সার ২৫০ ও জিক্সার এসএফ ২৫০ মোটরবাইক নিয়ে নির্ধারিত ট্র্যাকে টেস্ট রাইড করেন, যেখানে তারা ২৫০সিসি এসওসিএস ইঞ্জিনের শক্তিশালী পারফরম্যান্স, অ্যারোডাইনামিক ডিজাইন, স্ট্যাবিলিটি ও রেসপন্সিভ ব্রেকিং সরাসরি পরীক্ষা করার সুযোগ পান।

ইভেন্টের অন্যতম আকর্ষণ ছিল রোমাঞ্চকর বাইকিং চ্যালেঞ্জ, যেখানে রাইডাররা তাদের দক্ষতা প্রদর্শন করেন এবং আকর্ষণীয় সব পুরস্কার জেতেন। এছাড়া সুজুকি বাংলাদেশ- র‍্যানকন মোটরবাইক লিমিটেড ইভেন্টটিকে আরও স্মরণীয় করতে অংশগ্রহণকারীদের আকর্ষণীয় সুজুকি-ব্র্যান্ডেড গিফট হ্যাম্পার উপহার দেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

২২ জানুয়ারি আনলিমা ইয়ার্ন ডাইংয়ের পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড পর্ষদ সভা আগামী ২২ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।...

সাইবার নিরাপত্তা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মান বাড়াল ক্যাসপারস্কি

কর্পোরেট ডেস্ক: সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে গ্লোবাল সাইবার সিকিউরিরটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। একটি স্বাধীন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।...

নোয়াখালীতে বিএনপি নেতার ইন্ধনে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদের (৪৯) ইন্ধনে ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি (৩৫)...