December 14, 2025 - 8:19 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদন‘সিকান্দার’ সিনেমায় কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান-রাশমিকা?

‘সিকান্দার’ সিনেমায় কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান-রাশমিকা?

spot_img

বিনোদন ডেস্ক: বহু দিন ধরে আলোচনার কেন্দ্রে সালমান খানের আসন্ন ছবি ‘সিকান্দার’। ছবির ঝলক ইতিমধ্যেই সাড়া ফেলেছে সিনেমহলে। ছবির একটি গানে সালমানের সঙ্গে রাশমিকা মান্দানার রসায়ন নিয়েও আলোচনা তুঙ্গে। সালমানের ছবি মানেই দর্শকের উন্মাদনা। ভাইজানকে শেষ দেখা গিয়েছিল ২০২৩-এ ‘টাইগার ৩’ ছবিতে। তার দীর্ঘ দিন পরে ‘সিকান্দার’ ছবিতে তাঁর দেখা মিলবে। তাই এই ছবিতে নাকি তিনি পারিশ্রমিকও নিয়েছেন আকাশছোঁয়া।

মাথায় মৃত্যুর খাঁড়া নিয়ে এই ছবির শুটিং করেছেন সালমান। একের পর এক খুনের হুমকি এসেছে লরেন্স বিশ্নোইয়ের তরফ থেকে। কিন্তু সালমান কোনও ভাবেই থামিয়ে রাখেননি ছবির শুটিং। নিজের সুরক্ষাকে বাজি রেখেই ছবির কাজ চালিয়ে গিয়েছেন। আবার ছবির লড়াইয়ের দৃশ্যের শুটিং করতে গিয়ে পাঁজরে চোটও পেয়েছিলেন তিনি। এত কিছুর জন্য বড় অঙ্কের পারিশ্রমিকও পাচ্ছেন তিনি। প্রথম থেকেই শোনা যাচ্ছিল, ১০০ কোটিরও বেশি পারিশ্রমিক পাচ্ছেন তিনি। সম্প্রতি এক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, এই ছবির জন্য মোট ১২০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন সালমান।

এই ছবিতে রয়েছে একাধিক লড়াইয়ের দৃশ্য। তার জন্য নাকি শরীরচর্চার মাধ্যমে চেহারাতেও অনেক বদল আনতে হয়েছে সালমানকে। নায়িকার চরিত্রে অভিনয় করে রাশমিকা নাকি ৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন। বর্তমানে সময় ভাল যাচ্ছে রাশমিকার। তাঁর শেষ দুটি ছবি ‘পুষ্পা ২’ ও ‘ছাওয়া’-ও বক্স অফিসে আলোড়ন ফেলেছে। ‘সিকান্দার’-এ বিশেষ চরিত্রে রয়েছেন কাজল আগরওয়ালও। জানা গিয়েছে, এই ছবির জন্য তিনি পাচ্ছেন ৩ কোটি টাকা।

শরমন জোশী এই ছবিতে অভিনয় করে ৭৫ লক্ষ টাকা পেয়েছেন বলে জানা গিয়েছে। একটি স্বল্প দৈর্ঘ্যের চরিত্রের জন্য প্রতীক বব্বর পেয়েছেন ৬০ লক্ষ টাকা। ‘বাহুবলী’ ছবির ‘কাটাপ্পা’, অর্থাৎ সত্যরাজও রয়েছেন এই ছবিতে। তিনি নাকি ৫০ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন। আগামী ঈদে মুক্তি পাবে ‘সিকান্দার’। সূত্র-আনন্দবাজার।

আরও পড়ুন:

এর চেয়ে খারাপ দৃষ্টান্ত আর কিছু হতে পারে না: শবনম ফারিয়া

দেহদানের সিদ্ধান্ত থেকে সরে এলেন কবীর সুমন, চান ইসলামি রীতিতে দাফন

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...