December 12, 2025 - 1:27 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাবাফুফের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার ফিফার

বাফুফের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার ফিফার

spot_img

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ওপর থেকে ‘আর্থিক নিষেধাজ্ঞা’ তুলে নিয়েছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।

শুক্রবার ( ৭ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৮ সাল থেকে ফিফা’র আর্থিক নিষেধাজ্ঞায় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের সম্মানিত সভাপতি তাবিথ আউয়াল ও বর্তমান কমিটির নেতৃত্বে বাফুফের ক্রয় বিক্রয় ও আর্থিক লেনদেনের স্বচ্ছতার ভিত্তিতে ফিফা সম্পূর্ণরূপে সেই আর্থিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

২০১৮ সাল থেকে এতদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল ছিল। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফিফা ফান্ডের অডিটের জন্য ফিফার প্রতিনিধি দল এসেছিল। বাফুফের ধারণা ছিল মার্চের মাঝামাঝি সময়ে ফিফা থেকে একটি সংবাদ পাবে। প্রত্যাশিত সময়ের এক সপ্তাহ আগেই বাফুফে সেই খবর পেল। ঢাকায় আসা প্রতিনিধি দলের প্রতিবেদনের ওপরই মূলত ফান্ড ছাড়করণের শিথিলতা সরে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওপর থেকে।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বাফুফে ফিফার আর্থিক অস্বচ্ছতার তালিকায় ছিল। আর্থিক অনুদান অতিরিক্ত কিস্তিতে পেলেও সেটা ছিল ফেডারেশনের জন্য অসম্মানের। ফিফা আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করার পর নতুন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের অন্যতম লক্ষ্য ছিল বাফুফেকে ফিফার এই তালিকা থেকে বের করা। নতুন সভাপতি তাবিথ আউয়ালও ফিফা প্রতিনিধির সম্প্রতি ঢাকা সফরকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি: সিইসি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)...

শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫

কর্পোরেট ডেস্ক: রিয়েলমি সি৮৫ প্রো’র অবিশ্বাস্য সাফল্যের পর বাংলাদেশে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে রিয়েলমি সি৮৫ উন্মোচন করল তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। শক্তিশালী ফিচারে...

ইসলামী ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৪২তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম...

সাতক্ষীরার পুলিশ কর্মকর্তা ও সাবেক পিপিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: কোটি টাকা চাঁদার দাবিতে অপহরণ করে নির্যাতনের অভিযোগে সাতক্ষীরা সদর সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ও সাবেক পিপিসহ ৫ জনের...

তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবি

নিজস্ব প্রতিবেদক: জনস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবি জানিয়েছে ডব়্প যুব ফোরাম। আগামী প্রজন্মকে তামাকের ভয়াবহ করাল...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে টাকার পরিমানে লেনদেন।...

আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের আচরণবিধি কঠোরভাবে নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার পরদিন...