December 14, 2025 - 7:35 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশমাইকিং করে মাছ ধরাকে কেন্দ্র করে অগ্নিসংযোগ ও বাড়িতে হামলা, আহত ১৩

মাইকিং করে মাছ ধরাকে কেন্দ্র করে অগ্নিসংযোগ ও বাড়িতে হামলা, আহত ১৩

spot_img

আব্দুল ওয়াদুদ, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মাইক দিয়ে ঘোষণা করে রামেডাঙ্গা বিলে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি অগ্নিসংযোগ ও বাড়িতে হামলার ঘটনায় উভয়পক্ষের ১৩ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সুঘাট ইউনিয়নের গোয়ালজানী গ্রামের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মাছ চাষী আবু সুফিয়ান (৩২), শহিদুল ইসলাম (৬০), আবু সাঈদ (৫৪), জয়নুল আবেদীন (৫০), আফরোজা বেগম (৩৬), জহুরুল ইসলাম (৩৮), মাসুদ রানা (৪৫), লিটন (৫৪), মেরিনা খাতুন (৪৫)।

মাছ ধরতে আসা গ্রামবাসী, কাউসার আহমেদ (৩০), জাহিদুল ইসলামসহ (৩২) অন্য দুজনের নাম পাওয়া যায়নি। আহত সুফিয়ান জানান, আমাদের আত্মীয়-স্বজনের সকলের মিলে ১০ একর জমি জলাবদ্ধতা থাকায় সেখানে আমরা তেলাপিয়া, রুই, ব্রিগেডসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১০ লক্ষ টাকার মাছ চাষের উদ্দেশ্যে ছাড়া হয়েছে। গত বুধবার রাতে একটি মাইক ভাড়া করে এনে মাইক দিয়ে ঘোষণা করে ৩১.৮ একর খাস জমিতে রামেডাঙ্গা বিল সেখানে উন্মুক্তভাবে মাছ ধরা হবে। কিন্তু বিলের মাঝে আমাদের ১০.৫ একর জমি রয়েছে সেখানে আমরা বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেছি।

বৃহস্পতিবার সকাল দশটার দিকে গোয়াল জানি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে খলিলুর রহমান, মৃত ইসা খন্দকারের ছেলে রফিকুল ইসলাম, হামিদের ছেলে মাসুদ, হাকার জামিল, মৃত আবেদ আলীর ছেলে আবু জাফেরে নেতৃত্বে বিলের পার্শ্ববর্তী হলদিবাড়ি, সাতারা, সরো, শুটিবাড়ি, মির্জাপুরসহ প্রায় ১০টি গ্রামের মানুষ ওই বিলে মাছ ধরতে আসে। এ সময় মাছ চাষ করা সুফিয়ান, আবু সাইদ, শহিদুল, জয়নুল আবেদীন বাধা দিতে গেলে গ্রামবাসী তাদেরকে মারধর করে গুরুতর আহত করে।

আহত আমিনুরের স্ত্রী মেরীনা খাতুন জানান, আমার স্বামীকে মাছ ধরতে আসা লোকজন মারধর করছিল এ সময় তাকে বাঁচাতে গেলে আমাকেও মারধর করে।

আহত মোখলেছার রহমান জানান, আমাদের অংশে বেড়া দিয়ে মাছ চাষ করছিলাম। বেড়া ভেঙ্গে মাছ ধরতে আসলে আমরা বাধা দিতে গেলে আমাদেরকে মারধর করে। এবং বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুরসহ খড়ের পালায় অগ্নিসংযোগ করে তারা।

গ্রামবাসী জাহিদুল ইসলাম বলেন, গ্রামবাসী মাছ ধরতে আসছে। আমি উপরে দাড়িয়ে ছিলাম। সুফিয়ানসহ তার ১০-১২ জন এসে আমাদের মারধর করে। গ্রামবাসী বাবলু, রফিকুল, কাজল জানান, এটা খাসের বিল ভূয়া কাগজ করে দখল করার চেষ্টা করে। খাসের হওয়ায় গ্রামবাসীরা গত বুধবার রাতে মাইকিং করে বৃহস্পতিবার সকালে একসঙ্গে মাছ ধরতে নামে।

এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার নুরুল ইসলাম জানান, অগ্নি সংযোগের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে খড়ের পালার আগুন নেভানো হয়েছে। এ বিষয়ে শেরপুর থানা অফিসার শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। এখন পর্যন্ত কোন পক্ষের লিখিত অভিযোগ পায়নি। পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...