December 9, 2025 - 11:17 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদসহজ-এর স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পার্টনার বেঞ্চমার্ক পিআর

সহজ-এর স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পার্টনার বেঞ্চমার্ক পিআর

spot_img

কর্পোরেট ডেস্ক: দেশের অন্যতম প্রধান ডিজিটাল সেবাদাতা প্ল্যাটফর্ম সহজ বাংলাদেশের শীর্ষস্থানীয় জনসংযোগ সংস্থা বেঞ্চমার্ক পিআর-কে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পার্টনার হিসেবে নিয়োগ দিয়েছে। এই পার্টনারশিপের মাধ্যমে সহজ-এর দেশসেরা ব্র্যান্ড হয়ে ওঠার গল্পগুলো আরও শক্তিশালী হবে পার্টনারশিপটি ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তিনির্ভর সমাধানে সহজের অগ্রণী ভূমিকাকে সবার সামনে তুলে ধরতে কাজ করবে।

সহজ বাংলাদেশে অনলাইন টিকিটিং সেবায় পথপ্রদর্শক হিসেবে লাখো মানুষের জীবনকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বেঞ্চমার্ক পিআর-এর সাথে এই পার্টনারশিপের মাধ্যমে সহজ তার বাজার উপস্থিতি আরও শক্ত করতে ও গ্রাহক ও অংশীজনদের সঙ্গে সংযোগ আরও গভীর করতে চায়। উদ্ভাবনী ও কার্যকর যোগাযোগ কৌশলের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হবে।

বেঞ্চমার্ক পিআর-এর ব্যবস্থাপনা পরিচালক আশরাফ কায়সার বলেন, “একটি দেশীয় ব্র্যান্ড হিসেবে সহজ বাংলাদেশের ডিজিটাল খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে, এবং আমরা এই যাত্রার অংশ হতে পেরে আনন্দিত। ব্র্যান্ড স্টোরিটেলিং ও স্ট্র্যাটেজিক কমিউনিকেশনে আমাদের দক্ষতা সহজকে তার গ্রাহকদের সাথে আরও অর্থবহ সংযোগ স্থাপনে সহায়তা করবে।”

বেঞ্চমার্ক পিআর দীর্ঘদিন ধরে স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে জনসংযোগ, কর্পোরেট কমিউনিকেশন ও ডিজিটাল এঙ্গেজমেন্টে অভিজ্ঞতা অর্জন করেছে। এই পার্টনারশিপের মাধ্যমে সংস্থাটি সহজের উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক ডিজিটাল ইকোসিস্টেম সম্পর্কে জানাতে ব্যবহারকারীদের সাথে কার্যকর যোগাযোগ তৈরি করবে।

সহজ-এর চিফ বিজনেস অফিসার তালাত রহিম বলেন, “আমরা বেঞ্চমার্ক পিআরের সাথে যুক্ত হতে পেরে আনন্দিত কারণ আমরা আমাদের সেবাকে আরও উন্নত ও সম্প্রসারিত করছি। বর্তমান প্রতিযোগিতামূলক ডিজিটাল প্রেক্ষাপটে কার্যকর যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বেঞ্চমার্ক পিআরের দক্ষতা আমাদের ব্র্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

এই পার্টনারশিপের মাধ্যমে সহজ কার্যকরী ব্র্যান্ড স্টোরিটেলিং, মিডিয়া আউটরিচ ও ডিজিটাল এঙ্গেজমেন্ট সেবা পাবে। এটি সহজকে বাংলাদেশের প্রযুক্তিনির্ভর সেবা খাতের নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান হিসেবে অবস্থান আরও শক্তিশালী করতে সহায়তা করবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৪৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ৪৪৫তম সভা মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ ভাইস-চেয়ারম্যান মোঃ শাহীন উল ইসলাম...

তফসিল ঘোষণার পর অনুমোদনহীন জনসমাবেশ-আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান

কর্পোরেট সংবাদ ডেসক্ : আগামী কয়েকদিনের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ...

সিরাজগঞ্জ শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপালপুর গাবতলা এলাকায় একটি শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ কাপড়, কম্পিউটার, আসবাবপত্র ও চারটি মেশিন পুড়ে গেছে। প্রাথমিকভাবে...

নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে: সিইসি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম....

নরসিংদী পাওয়ার প্লান্টের স্থায়ী সম্পদ বিক্রির সিদ্ধান্ত ডরিন পাওয়ারের

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ নরসিংদী ২২ মেগাওয়াট পাওয়ার প্লান্টের সকল স্থায়ী সম্পদ বিক্রি করার সিদ্ধান্ত...

মতিন স্পিনিংয়ের ২৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির ২৩তম বার্ষিক সাধারন সভা (এজিএম) মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাড়ে ১১টায় ডিজিটাল (ভার্চুয়াল) প্ল্যাটফর্মের...

শেরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মাদক সেবন করে পরিবারকে নিয়মিত নির্যাতন করায় অতিষ্ঠ হয়ে বাবা আইয়ুব আলী নিজেই তার ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন।...