December 13, 2025 - 10:00 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যশেরপুরে ভালো ফলন হলেও লোকশানে আলু চাষীরা

শেরপুরে ভালো ফলন হলেও লোকশানে আলু চাষীরা

spot_img

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলায় আলু চাষে ভালো ফলন হলেও চোখে মুখে চিন্তার ভাঁজ পড়েছে। শুরুতে আলু চাষে বাড়তি খরচ হওয়ায় প্রতি বছরের চেয়ে এবার বিঘা প্রতি প্রায় ১০ হাজার টাকা বেশি খরচ হয়েছে। খরচের তুলনায় দাম অনেকটা কম হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে আলু চাষীরা। গত বছর আলুর দাম বেশি হওয়ায় এবার কৃষকরা লাভের আশায় বেশি করে আলু চাষ করেছিল। ফলন ভালো হলেও লসের হিসাব গুনছে আলু চাষীদের

শেরপুর উপজেলার কৃষি সস্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২ হাজার ৭শ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অর্জিত লক্ষ্যমাত্রা ২ হাজার ৭শ ৬৫ হেক্টর। লক্ষমাত্রা ছাড়িয়ে এবার বেশি জমিতে বিভিন্ন জাতের আলু চাষ হয়েছে।

সরে জমিতে গিয়ে কথা হয় মালিহাটা, বোডেরহাটের, আয়রা, উচড়ং, কেল্লার কৃষকদের সঙ্গে, তারা জানান, গত বছর আলুতে লাভ বেশি হওয়ায় আলু চাষী বেড়ে গেছে। যার ফলে শুরুতে আলুর বীজ সংকট হওয়াতে বেশি দামে বীজ ক্রয় করে চাষ করা হয়েছে। আলুর জমিতে ভাইরাসের তেমন প্রাদুর্ভাব ছিল না, ভালো ফলন হয়েছে। কিন্তু দাম না থাকায় গুনতে হচ্ছে লোকশান।

বোডের হার্ট এলাকার মোতালেব হোসেন জানান, ৪০ বিঘা আলু জমি চাষ করেছি। এবার প্রতি বিঘা জমিতে গড়ে ৬৫ হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে। কিছু জমি থেকে আলু তোলা শুরু করেছি। প্রতি বিঘাতে ৯০ মন থেকে ১২০ আলুর উৎপাদন হচ্ছে। দাম কম হওয়ায় বিক্রয় না করে কোন্ড স্টোরেজে রাখা হচ্ছে। তবে এবার লাভের চেয়ে লোকশান গুনতে হচ্ছে আমাদের।

আলু চাষি শামিম ও শাফি জানান, আমরা দুজনেই ২শ বিঘার বেশি জমি চাষ করেছি। ঢাকায় বিক্রয়ের জন্য অগ্রিম আলু চাষ করেছিলাম। সেগুলো বিক্রয় করা হয়েছে প্রতি বিঘা গড়ে ১৭ হাজার টাকা করে লস হয়েছে। সেই সময় বাজার বিক্রয় করছি ১২ টাকা দলে প্রতি কেজি।

আলু চাষী কামাল হোসেন জানান, আমি ১০ বিঘা জমিতে আলু চাষ করেছি। লেট ব্রাইট ভাইরাসে আক্রান্ত হওয়াতে ঘন ঘন কিটনাশক দেওয়া হয়েছে এতে খরচ বেশি হয়েছে। তাছাড়ও বীজ, সার, লেবার সব মিলিয়ে নিজের জমি বিঘা প্রতি ৫০ হাজার টাকার খরচ হয়েছে। তারপর বর্তমানে লস গুনতে হচ্ছে।

শেরপুর উপজেরার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জিএম মাসুদ জানান, এ ব্যাপারে কৃষকদের সচেতন করার লক্ষ্যে কৃষি বিভাগ বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে।

শেরপুর উপজেরার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ ফারজানা আক্তার বলেন, কৃষকরা ক্ষতির সম্মুখীন না হন সে জন্য সবসময় পরামর্শ দেওয়া হচ্ছে। এখনও আলু তোলা সম্পূর্ণ শুরু হয়নি। ফলনের বিষয় এখননি বলা যাচ্ছেনা। বর্তমানে আলুর বাজার কম হলেও আলু তোলা পুরো দমে শুরু হলে কোন্ড স্টোরেজ ও দেশের বিভিন্ন জায়গায় যাবে সে ক্ষেত্রে দাম বাড়তে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...