January 19, 2026 - 10:34 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশবগুড়ায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫

বগুড়ায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫

spot_img

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় মাদক বিরোধী অভিযানে চেকপোস্ট বসিয়ে ২১ কেজি গাঁজাসহ পাঁচ কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন জেলায় বাস-সিএনজিসহ যানবাহনের যাত্রী সেজে দীর্ঘদিন ধরে মাদক পাচারে জড়িত বলে স্বীকার করেছে।

গতকাল বুধবার র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল কাশেম সবুজ এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সদরের বগুড়া রেলওয়ে এলাকায় অভিযান এবং ছোট বেলাইল অতিথি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করে ২১ কেজি গাঁজা পাওয়া যায়। মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা- বগুড়া সদরের চকসূত্রাপুর হরিজন কলোনীর ঝন্টু বাসপর (২০), কাহালু উপজেলার ছোটবাখোরা এলাকার শাহিন বাদশা (৪৮), লালমনিরহাট সদরের ফুলগাছ ভারালদা বাজারের মামুনুর রশীদ মামুন (২৬), হাতিবান্ধা দক্ষিণ বাড়ইপাড়ার জাহিদুল ইসলাম (২৬) এবং মমিনুর রহমান (২৫)। মাদক উদ্ধার অভিযান তৎপরতায় সর্বসাধারণের তথ্য সহযোগিতা চেয়েছে র‍্যাব।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...