January 19, 2026 - 11:03 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদশাহ্জালাল ইসলামী ব্যাংকের নতুন ওয়েবসাইটের উদ্বোধন

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নতুন ওয়েবসাইটের উদ্বোধন

spot_img

কর্পোরেট ডেস্ক: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর নতুন ওয়েবসাইট এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বুধবার (৫ মার্চ) এ উপলক্ষ্যে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের নতুন ওয়েবসাইট এর উদ্বোধন করেন। উন্নত ইউজার এক্সপেরিয়েন্স এবং অধিকতর কর্মক্ষমতা নিশ্চিত করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকের নতুন ওয়েবসাইট তৈরী করা হয়েছে। ডাইনামিক, সুরক্ষিত এবং তথ্যবহুল নতুন ওয়েবসাইটটি চলমান ডিজিটাল ট্রান্সফরমেশন উদ্যোগের অংশ হিসেবে ব্যাংকের বর্তমান এবং সম্ভাব্য গ্রাহকদের কাছে একটি ইনফরমেশন হাব হিসেবে কাজ করবে যা ব্যাংকের সকল ডিজিটাল এবং নিত্যনতুন পরিষেবার তথ্যে সমৃদ্ধ থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, পরিচালকবৃন্দ মোঃ সানাউল্লাহ সাহিদ, মোঃ আব্দুল বারেক, আক্কাচ উদ্দিন মোল্লা, ইঞ্জিনিয়ার মোঃ তৌহীদুর রহমান, ফকির আখতারুজ্জামান, মোঃ মশিউর রহমান চমক, স্বতন্ত্র পরিচালক একরামুল হক, নাসির উদ্দিন আহমেদ ও মোঃ রিয়াজুল করিম উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ ও এম. এম. সাইফুল ইসলাম, ব্যাংকের কোম্পানি সচিব মোঃ আবুল বাশার, সিএফও মোঃ জাফর ছাদেক, এফসিএ এবং আইটি বিভাগের প্রধান ও সিটিও মিস খন্দকার বেদৌরা মাহবুব উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহায়তা দরকার। তিনি...

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...