January 19, 2026 - 11:21 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়শেখ হাসিনা ও তার সহযোগীদের কাঠগড়ায় দাঁড়াতে হবে: স্কাই নিউজকে ড. ইউনূস

শেখ হাসিনা ও তার সহযোগীদের কাঠগড়ায় দাঁড়াতে হবে: স্কাই নিউজকে ড. ইউনূস

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধী হিসেবে শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন হতে হবে, এতে কোনো সন্দেহ নেই। শুধু শেখ হাসিনাই নয়, তার সহযোগীদেরও বিচারের মুখোমুখি হতে হবে।

বুধবার (৫ মার্চ) যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এসময় তিনি বলেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য সকল প্রমাণ সরকারের কাছে আছে। তাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ভারতের জবাবের অপেক্ষায় আছে।

ড. ইউনূস বলেন, শেখ হাসিনাকে দ্রুত বিচারের মুখোমুখি করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে অন্তর্বর্তী সরকারের আমলেই শেখ হাসিনার বিচার সম্পন্ন করা সম্ভব কি না, এ বিষয়ে নিশ্চয়তা দেননি তিনি। বলেন, আইনগত প্রক্রিয়া বেশ দীর্ঘ হওয়ায় সময় লাগছে।

ইউনূস জানান, হাসিনার ১৫ বছরের শাসনে বিরোধী কণ্ঠ দমনে বন্দীশালা আয়নাঘরে চলে অমানবিক নির্যাতন। এর বীভৎসতা সবাইকে শুধু হতবাকই করেনি নৃশংসতার চরম পর্যায়কে তুলে ধরেছে বলে উল্লেখ করেন তিনি।

সম্প্রতি আয়না ঘর দর্শনের অভিজ্ঞতার কথা জানিয়ে স্কাই নিউজকে তিনি বলেন, আয়না ঘরগুলো যখন আপনি নিজের চোখে দেখবেন এবং নির্যাতিতদের সঙ্গে কথা বলবেন, তখন বুঝতে পারবেন যে, কতটা ভয়ানক মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আয়না ঘরগুলো সেনাবাহিনীর আওতাধীন। তাই জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। তবে, আমাদের পরিকল্পনা রয়েছে, এগুলো জাদুঘরে রূপান্তরিত করার, যাতে জনগণ সেখানে আসতে পারে এবং ইতিহাস জানতে পারে। 

প্রধান উপদেষ্টা বলেন, বিগত সরকারের প্রায় সবাই এসব অপকর্মে জড়িত ছিল। তাই সহজে আলাদা করে বলা সম্ভব নয় যে কারা এসব মানবতাবিরোধী কাজ স্বতস্ফূর্তভাবে করেছে, আর কারা চাপে করেছে; কিংবা কেউ আসলে তৎকালীন সরকারকে এই কাজে অসহযোগিতা করেছে কিনা।

প্রশ্ন করা হয় শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের সাবেক অর্থনীতি বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে। জবাবে ইউনূস বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে দুর্নীতি দমন কমিশন।

আর রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ড. ইউনূস বলেন, বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ার ব্যাপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ও সীমান্ত সেনাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

ডিসেম্বরে নির্বাচন হলে, তার মধ্যে পুরো বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব কি না, এমন প্রশ্নে স্কাই নিউজকে ড. ইউনূস বলেন, কিছু ব্যক্তি শাস্তি পাবেন, কারও বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে। আবার কিছু লোককে শনাক্তও করা যাবে না।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

দিনাজপুরে খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কর্পোরেট ডেস্ক: দিনাজপুরে প্রতিবছরের ন্যায় এ বছরও খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্টের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ট্রাস্টের...

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক লাখ সেনা সদস্যসহ মোট...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

বেঙ্গল উইন্ডসরের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড পর্ষদ সভা আগামী ২৫ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা...

‘ফেস অব ওয়ালটন এসি’ হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন জাতীয় দলের নাম্বার ওয়ান তারকা পেসার তাসকিন আহমেদ। এখন থেকে তিনি ‘ফেস অব...

জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোডম্যাপে আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বলে...

সিরাজগঞ্জ যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি: আগামী শনিবার (২৪ জানুয়ারি) সিরাজগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ডা. শফিকুর...