January 19, 2026 - 12:26 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশ৩ বছরের শিশু ধর্ষণের দায়ে তরুণ আটক

৩ বছরের শিশু ধর্ষণের দায়ে তরুণ আটক

spot_img

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখায় চকলেট কিনতে গিয়ে ৩ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। সোমবার (৩ মার্চ) সকালে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় অভিযুক্ত রেদওয়ান ইসলাম আরিফ নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রেদওয়ান বড়লেখা পৌরসভার গাজিটেকা-আইলাপুর এলাকার নজরুল ইসলামের ছেলে। এই ঘটনায় শিশুটির মা বাদি হয়ে থানায় মামলা করেছেন।

মামলা সূত্রের বরাতে জানা গেছে, ওই শিশুটি তার মায়ের সঙ্গে বড়লেখা পৌর এলাকার একটি বাসায় ভাড়া বাসায় বসবাস করে। ঘটনার দিন সোমবার (৩ মার্চ) সকালে শিশুটি তার মায়ের কাছে চকলেট খাওয়ার জন্য বায়না ধরে। এসময় শিশুটির মা তাকে ৩০ টাকা দিয়ে বাসার নিচের দোকান থেকে চকলেট কিনতে পাঠান। কিন্তু চকলেট কিনতে গিয়ে শিশুটি বাসায় ফিরতে দেরি করায় তার মা বাসার নিচে গিয়ে দেখেন, দোকান মালিক রেদওয়ান ইসলাম আরিফ ওই শিশুর পরনের পোশাক খুলে তাকে কোলে তুলে পাশবিক নির্যাতন চালাচ্ছে। এসময় তিনি চিৎকার দিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তর করা হয়। এই ঘটনায় ওইদিনই অভিযুক্ত রেদওয়ান ইসলাম আরিফকে বড়লেখা থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার বলেন, এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে শিশুটির মা থানায় মামলা দায়ের করেছেন। তাকে ৪ঠা মার্চ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহায়তা দরকার। তিনি...

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...