December 14, 2025 - 7:51 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিরাজনীতিভিন্ন নামে দেশে কোন কোটা ফিরিয়ে আনা হলে রক্ত দিয়ে প্রতিহত করা...

ভিন্ন নামে দেশে কোন কোটা ফিরিয়ে আনা হলে রক্ত দিয়ে প্রতিহত করা হবে

spot_img

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে গণঅধিকার পরিষদের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা গণঅধিকার পরিষদের আরাপপুর এলাকার আঞ্চলিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন।

ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, যে বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে ছাত্র-জনতার এতবড় আত্মত্যাগ, সেই কোটা ব্যবস্থা আবারও চালু করা হলে কঠোর ভাবে প্রতিহত করা হবে। তিনি বলেন শহীদ এবং আহতদের সুচিকিৎসা ও পুর্নবাসনের ব্যবস্থা না করে তাদের কোটা নামক সুবিধা দেওয়ার চেষ্টা করা মানে সুস্পষ্টও রাজনৈতিক ফায়দা হাসিলের সুযোগ সৃষ্টি করা, ঠিক যেমনি ভাবে মুক্তিযোদ্ধা কোটার সুযোগ-সুবিধা দিয়ে দলে টানতেন ফ্যাসীবাদী আওয়ামীলীগ। অন্তবর্তীকালীন সরকারের ছাত্র প্রতিনিধিদের দায়িত্ব ছিলো পুরো জাতির ঐক্য ধরে রেখে রাষ্ট্র পুনর্গঠন করা। কিন্তু সেটা না করে এভাবে কোটাব্যবস্থা চালুর মাধ্যমে জাতিকে বিভক্ত করে রাজনৈতিক ফায়দা লাভের সুযোগ করা দুঃখজনক। কোটার এমন সিদ্ধান্তে শহীদদের প্রকৃত চেতনাকে ভূলণ্ঠিত করে ছাত্র- জনতার জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা ও স্পিরিটকে ভুল পথে প্রভাবিত করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মামনুন রহমান, সিনিয়র সহ-সভাপতি সজিব আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সাধারণ সম্পাদক রাব্বি শাহ ও সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ খান অন্তর।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...