December 13, 2025 - 11:23 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়শুক্রবার থেকে শুরু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

শুক্রবার থেকে শুরু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক : শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। একই দিনে পবিত্র শবে-বরাতের রাত হওয়ায় ইজতেমা ময়দানেই শবে-বরাত পালনের জন্য লাখো মুসল্লির অংশ গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে।

ইতোমধ্যে ময়দানের সকল কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সাদপন্থীদের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম।

তিনি বলেন, শুক্রবার বাদ ফজর আম-বয়ানের মধ্য দিয়ে ইজতিমার আনুষ্ঠানিকতা শুরু হবে। ইজতেমার প্রথম রাত পবিত্র শবে-বরাতের রাত হওয়ায় আমরা সে রাতে লাখ লাখ মুসল্লি অংশ গ্রহণ করবেন বলে আশা করছি। লাখো মুসল্লি নিয়ে আমরা ইজতেমা ময়দানে পবিত্র শবেবরাত পালন করব, ইনশাল্লাহ।

বিশ্ব ইজতেমা ময়দানে ইতোমধ্যেই বিভিন্ন জেলা থেকে মুসল্লীরা আসতে শুরু করেছেন। ভারত পাকিস্তানসহ বিভিন্ন দেশের মুসল্লিরাও আসতে শুরু করেছেন।

ইজতেমা ময়দানে গিয়ে দেখা যায়, দেশি-বিদেশি আগত মুসল্লিদের জন্য ময়দানের উত্তর-পশ্চিমে রয়েছে বয়ান মঞ্চ। বয়ান মঞ্চের পশ্চিম পাশে রয়েছে বিদেশি মেহমানদের থাকার ব্যবস্থা।

আগত মুসল্লিদের পারাপারে তুরাগ নদীর ওপর ভাসমান ব্রিজ নির্মাণ করেছে সেনাবাহিনী ও বিআইডব্লিউটিএ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন বাসস-কে বলেন, প্রথম পর্বের বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। প্রথম পর্বের ন্যায় দ্বিতীয় পর্বেও আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে দায়িত্ব পালন করেছেন, ঠিক দ্বিতীয় পর্বেও একইভাবে দায়িত্ব পালন করবে।

আমরা আশা করছি, এই পর্বও সুষ্ঠু ও শান্তিপর্ণভাবে সম্পন্ন হবে। আমাদের পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। দেশ-বিদেশ থেকে আগত মুসল্লিদের সেবায় নিয়োজিত থাকবেন তারা। ইজতেমা শান্তিপূর্ণভাবে শেষ করতে আমরা সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

অপরদিকে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আশরাফ হোসেন বাসস-কে জানান, প্রথম পর্বের মুসল্লিরা ইজতেমা ময়দান ত্যাগ করার পর প্রায় তিন শতাধিক পরিচ্ছন্নতা কর্মী একযোগে ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করে। এ কাজে পাঁচটি এস্কেভেটর, তিনটি পে লোডার, ছয়টি কম পেট্রোর ট্রাক ও ৩০টি ডাম্প ট্রাক ব্যবহার করা হয়।

সিটি করপোরেশনের উপ-সহকারী প্রকৌশলী মো. আমজাদ হোসেন বলেন, ইজতেমা ময়দানে ১হাজার ড্রাম ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে। ময়দানে ৩২টি টয়লেট বিল্ডিংয়ে প্রায় দশ হাজার টয়লেটে ব্লিচিং পাউডার ছিটিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে। এছাড়া রাস্তার পাশে সব ধরনের আবর্জনা পরিষ্কার করা হয়। পুরো ইজতেমা ময়দান পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। ইজতেমায় আগত মুসল্লীদের যেন কোন সমস্যা না হয়, সে লক্ষ্যেই আমরা কাজ করছি।

গত ৩১ জানুয়ারি ইজতেমার প্রথম পর্ব শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি প্রথম পর্বের দুই ধাপে ইজতেমা সম্পন্ন হয়।

আগামীকাল শুক্রবার শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বে মাওলানা সাদ আহমদ কান্ধলভী তথা মাওলানা ওয়াসিফুল ইসলাম অনুসারী মুসল্লিরা অংশ নেবেন।

১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৮তম বিশ্ব ইজতেমা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...