December 14, 2025 - 7:00 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeতথ্য-প্রযুক্তিদেশের বাজারে পাওয়া যাচ্ছে শাওমির দুইটি স্মার্ট ওয়াচ

দেশের বাজারে পাওয়া যাচ্ছে শাওমির দুইটি স্মার্ট ওয়াচ

spot_img

কর্পোরেট ডেস্ক: দেশের বাজারে নতুন স্মার্ট ওয়াচ শাওমি রেডমি ওয়াচ ৫ অ্যাক্টিভ ও শাওমি রেডমি ওয়াচ ৫ লাইট আনলো গ্লোবাল টেক জায়ান্ট শাওমি। নতুন প্রজন্মের চাহিদা বিবেচনায় রেখে তৈরি এই স্মার্টওয়াচ দুটি আধুনিক ফিচার, নান্দনিক ডিজাইন এবং সাশ্রয়ী মূল্যের এক দারুণ সমন্বয় যা তরুণদের গতিশীল জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফিচারসমৃদ্ধ এই স্মার্টওয়াচ দুটি ফ্যাশন ও ব্যবহারিক সুবিধায় চমৎকার ভারসাম্য আনবে যা বাংলাদেশের শাওমি ফ্যানদের সবসময় কানেক্টেড ও অ্যাক্টিভ থাকতে সাহায্য করবে।

শাওমি রেডমি ওয়াচ ৫ অ্যাক্টিভে রয়েছে ২ ইঞ্চির একটি বিশাল ভাইব্রেন্ট এলসিডি ডিসপ্লে, যা স্মুথ ও রেস্পন্সিভ ইন্টারেকশন নিশ্চিত করবে। পাশাপাশি, স্ক্রিন-টু-বডি রেশিও ৭০ শতাংশের বেশি হওয়ায় স্মার্ট ওয়াচটি প্রতি মুহূর্তকে আরও বেশি কালারফুল করে তুলবে। ম্যাট ফিনিশের ফ্রেম হওয়ায় স্মার্ট ওয়াচটি দেখতে যেমন আকর্ষণীয়, ব্যবহারে দিবে ঠিক তেমনি স্মুথ অভিজ্ঞতা। এতে ২০০ এরও বেশি ওয়াচ ফেইস আছে যা ব্যবহারকারীদের মুড ও আউটফিটের সাথে মিল রেখে তাদের ব্যক্তিত্ববোধ ফুটিয়ে তুলতে সাহায্য করবে। তাছাড়া, এর সিম্পল ডিজাইন ওয়াচটিকে বিউটি ও এলিগেন্স এর এক নিখুঁত সংমিশ্রণ রূপে ফুটিয়ে তুলবে। স্মার্টওয়াচটি ম্যাচিং স্ট্র্যাপ সহ মিডনাইট ব্ল্যাক এবং ম্যাট সিলভার রঙে বাজারে পাওয়া যাবে।

শাওমি রেডমি ওয়াচ ৫ লাইটে রয়েছে ১.৯৬ ইঞ্চির একটি আমোলেড আল্ট্রা-ক্লিয়ার লারজ ডিসপ্লে, যা ন্যাচারাল কালার যেমন লাইট গোল্ড বা ব্ল্যাক কালারে পাওয়া যাবে। এর স্কয়ার স্ক্রিন ডিজাইন দেখতে বেশ স্টাইলিশ এবং ওজনে হালকা যা একটি হাই-গ্লস এনসিভিএম ফ্রেম দ্বারা তৈরি। এছাড়া, ব্যবহারকারীদের আরও উন্নত অভিজ্ঞতা দিতে ওয়াচটিতে এওডি মোড রয়েছে। এক্সটেন্ডেড কল রেঞ্জের সুবিধার জন্য স্মার্টওয়াচটিতে ব্যবহার করা হয়েছে একটি ইন্ডেপেন্ডেন্ট রিসিভার যা ফাইভ-সিস্টেম জিএনএসএস চিপ দ্বারা নির্মিত। এর ফলে জিপিএস, গ্যালিলিও, গ্লোনাস, বেইদু, কিউজেডএসএস এর পাশাপাশি স্যাটেলাইট পজিশনিং এর মত ফিচার গুলোও উপভোগ করতে পারবে ব্যবহারকারীরা।

শাওমি রেডমি ওয়াচ ৫ অ্যাক্টিভ এবং শাওমি রেডমি ওয়াচ ৫ লাইটে রয়েছে ডাইনামিক হেলথ ও ফিটনেস ট্র্যাকিং ফিচার। ব্যবহারকারীদের হার্ট রেট ও অক্সিজেন লেভেল পর্যবেক্ষণ করতে ডিভাইস দুটিতে আছে কমপ্রিহেনসিভ ফিটনেস ট্র্যাকিং ও মনিটরিং সিস্টেম। দুটি স্মার্টওয়াচেই রানিং, ওয়াকিং, সাইক্লিং, রোয়িং, সুইমিংসহ ১৪০টিরও বেশি মোড রয়েছে। ৫ এটিএম পানি-প্রতিরোধক ক্ষমতা থাকায় হালকা বৃষ্টি, হাত ধোয়া বা সুইমিং এর ক্ষেত্রে ব্যবহারকারীদের নিশ্চিন্তে রাখবে ডিভাইস দুটি। এছাড়া, দুটো স্মার্টওয়াচেই ডুয়াল-মাইক্রোফোন নয়েজ রিডাকশন এবং ব্লুটুথ কলিং ফিচার রয়েছে। প্রতিটি ডিভাইসে ৪৭০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা ১৮ দিনের ব্যাটারি লাইফ নিশ্চিত করবে। এর ফলে বারবার চার্জ দেওয়ার ঝামেলা ছাড়াই ব্যবহারকারীরা তাদের দৈনন্দিন কাজগুলো সহজেই পরিচালনা করতে পারবে। এছাড়াও, হাইপারওএস দ্বারা চালিত হওয়ায় শাওমির অন্যান্য স্মার্ট ডিভাইসের সাথে ওয়াচ দুটিকে সহজেই কানেক্ট করাতে পারবেন ব্যাবহারকারীরা।

শাওমি রেডমি ওয়াচ ৫ অ্যাক্টিভ এবং শাওমি রেডমি ওয়াচ ৫ লাইট বাংলাদেশের শাওমির অনুমোদিত রিটেইল স্টোর গুলোতে পাওয়া যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...