December 9, 2025 - 10:30 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যআদানিকে ১৬০০ মেগাওয়াটের পুরোটাই দিতে বলেছে বাংলাদেশ

আদানিকে ১৬০০ মেগাওয়াটের পুরোটাই দিতে বলেছে বাংলাদেশ

spot_img

অনলাইন ডেস্ক : ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনের পুরোটাই সরবরাহ করতে বলেছে বাংলাদেশ।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি জানিয়েছে, বাংলাদেশ আদানি পাওয়ারকে ভারতে তার ১৬০০ মেগাওয়াট প্ল্যান্ট থেকে সরবরাহ সম্পূর্ণরূপে পুনরায় শুরু করতে বলেছে। শীতের মৌসুমে চাহিদা কম থাকায় এবং অর্থপ্রদান সংক্রান্ত জটিলতার কারণে গত তিন মাসেরও বেশি সময় সরবরাহ কম ছিল। এখন আদানিকে সেই প্ল্যান্ট থেকে বিদ্যুতের পূর্ণ সরবরাহ পুনরায় চালু করতে বলেছে অন্তর্বর্তী সরকার।

২০১৭ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বাংলাদেশের সঙ্গে ২৫ বছরের চুক্তি স্বাক্ষর করেছিল আদানি। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত সংস্থাটি তাদের ২ বিলিয়ন ডলারের প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ করে। ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিটের প্ল্যান্টটির প্রতিটি থেকেই একচেটিয়াভাবে বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে তারা।

রয়টার্স বলছে, অর্থপ্রদানে বিলম্বের কারণে ভারতীয় এই কোম্পানিটি গত বছরের ৩১ অক্টোবর বাংলাদেশে সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে। এর ফলে গত ১ নভেম্বর তাদের একটি ইউনিট বন্ধ হয়ে যায়, যার ফলে প্ল্যান্টটি প্রায় ৪২ শতাংশ সক্ষমতায় কাজ করছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড রয়টার্সকে জানায়, তারা আদানির কোম্পানিকে মাসে ৮৫ মিলিয়ন বা ৮ কোটি ৫০ লাখ ডলার করে পরিশোধ করছে। এখন চাহিদা বাড়ায় দ্বিতীয় ইউনিট থেকেও পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু করতে বলেছে।

বিপিডিবি চেয়ারম্যান মো. রেজাউল করিম রয়টার্সকে বলেন, আমাদের প্রয়োজন অনুসারে, তারা দ্বিতীয় ইউনিটটি সিঙ্ক্রোনাইজ করার পরিকল্পনা করেছে, কিন্তু উচ্চ কম্পনের কারণে তা হয়নি। কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে সোমবার থেকে ইউনিটটি পুনরায় চালু করা যায়নি।

রেজাউল করিম আরও বলেন, বর্তমানে আমরা মাসে ৮ কোটি ৫০ লাখ ডলার দিচ্ছি। আমরা আরও বেশি অর্থ পরিশোধের চেষ্টা করছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে, বকেয়া কমিয়ে আনা। ফলে এখন আদানির সঙ্গে কোনো বড় সমস্যা নেই।

আদানি পাওয়ারের মুখপাত্র এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের আহ্বানে তাৎক্ষণিক সাড়া দেননি। যদিও গত ডিসেম্বরে আদানির একটি সূত্র জানিয়েছিল, বিপিডিবির কাছে তাদের প্রায় ৯০০ মিলিয়ন বা ৯০ কোটি ডলার বাকি আছে। ওই সময় বিপিডিবি চেয়ারম্যান বলেছিলেন, এই বকেয়ার পরিমাণ ৬৫ কোটি ডলার।

বিদ্যুতের দাম নির্ধারণে আদানির সঙ্গে বিরোধ আছে বাংলাদেশের। রয়টার্সের হিসাবে, অন্যান্য ভারতীয় বিদ্যুতের চেয়ে প্রায় ৫৫ শতাংশ বেশি অর্থে বাংলাদেশের জন্য বিদ্যুৎ সরবরাহ করে আদানির বিদ্যুৎকেন্দ্র।

এদিকে ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তিটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশের একটি আদালত। ওই কমিটির প্রতিবেদন এ মাসে সামনে আসতে পারে। তখন আদানির সঙ্গে চুক্তিটি নিয়ে আবার আলোচনা শুরু হতে পারে বলে জানায় রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরের আগস্টে ছাত্রদের নেতৃত্বে আন্দোলনের মুখে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পালিয়ে যান হাসিনা। এরপর গত সেপ্টেম্বরে শেখ হাসিনার সময়ে স্বাক্ষরিত প্রধান জ্বালানি চুক্তিগুলো পরীক্ষা করার জন্য বিশেষজ্ঞদের প্যানেল নিয়োগ করে অন্তর্বর্তী সরকার।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৪৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ৪৪৫তম সভা মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ ভাইস-চেয়ারম্যান মোঃ শাহীন উল ইসলাম...

তফসিল ঘোষণার পর অনুমোদনহীন জনসমাবেশ-আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান

কর্পোরেট সংবাদ ডেসক্ : আগামী কয়েকদিনের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ...

সিরাজগঞ্জ শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপালপুর গাবতলা এলাকায় একটি শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ কাপড়, কম্পিউটার, আসবাবপত্র ও চারটি মেশিন পুড়ে গেছে। প্রাথমিকভাবে...

নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে: সিইসি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম....

নরসিংদী পাওয়ার প্লান্টের স্থায়ী সম্পদ বিক্রির সিদ্ধান্ত ডরিন পাওয়ারের

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ নরসিংদী ২২ মেগাওয়াট পাওয়ার প্লান্টের সকল স্থায়ী সম্পদ বিক্রি করার সিদ্ধান্ত...

মতিন স্পিনিংয়ের ২৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির ২৩তম বার্ষিক সাধারন সভা (এজিএম) মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাড়ে ১১টায় ডিজিটাল (ভার্চুয়াল) প্ল্যাটফর্মের...

শেরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মাদক সেবন করে পরিবারকে নিয়মিত নির্যাতন করায় অতিষ্ঠ হয়ে বাবা আইয়ুব আলী নিজেই তার ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন।...