December 13, 2025 - 9:46 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনমৃত্যুর আগে সঞ্জয় দত্তের নামে ৭২ কোটি টাকার সম্পত্তি লিখে গেলেন নারী...

মৃত্যুর আগে সঞ্জয় দত্তের নামে ৭২ কোটি টাকার সম্পত্তি লিখে গেলেন নারী ভক্ত

spot_img

বিনোদন ডেস্ক : বলিউড তারকা সঞ্জয় দত্তকে নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। একসময় তার ‘চকোলেট বয়’ ইমেজ তরুণীদের হৃদয়ে ঝড় তুলেছিল। তবে ২০১৮ সালে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা—এক নারী ভক্ত মৃত্যুর আগে তার নামে ৭২ কোটি রুপির সম্পত্তি লিখে যান। যেটা বাংলাদেশি মুদ্রায় ১০০ কোটির বেশি।

টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, ২০১৮ সালে হঠাৎ সঞ্জয় দত্তের কাছে থানার পক্ষ থেকে ফোন আসে। পুলিশ জানায়, নিশা পাতিল নামে এক নারী ১৪ দিন আগে মারা গেছেন এবং মৃত্যুর আগে তিনি তার সম্পত্তি অভিনেতার নামে লিখে গেছেন। সঞ্জয় দত্ত প্রথমে বিষয়টি বিশ্বাসই করতে পারছিলেন না। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, সম্পত্তিটি মৃতার পরিবারের কাছেই ফিরে যাওয়া উচিত। তবে ব্যাংকের কাগজপত্রে তার নাম নমিনি হিসেবে উল্লেখ থাকায় এটি সহজ ছিল না।

এই ঘটনায় অবাক হলেও সম্পত্তির প্রতি একটুও আগ্রহ দেখাননি সঞ্জয় দত্ত। তিনি বলেন, ভক্তরা আমাদের ভালোবাসেন, অনেক কিছু করেন, কিন্তু এই ঘটনা আমাকে সত্যিই হতবাক করেছে। আমি নিশাকে চিনতাম না, তবে তিনি যা করেছেন, তা অবিশ্বাস্য। আমি সম্পত্তির এক কণাও নেব না।

আইনি প্রক্রিয়ায় জড়ানোর পরও তিনি একই অবস্থানে থাকেন এবং জানান, তিনি প্রয়োজনে আইনি পদক্ষেপ নিতে রাজি আছেন, যাতে সেই নারী ভক্তের পরিবারের সদস্যরাই এই সম্পত্তির অধিকার পান।

বলিউডের অন্যতম সফল অভিনেতা সঞ্জয় দত্ত বর্তমানে প্রায় ২৯৫ কোটি রুপির মালিক। তিনি একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত, মুম্বাই ও দুবাইতে তার বিলাসবহুল বাড়ি রয়েছে। চলচ্চিত্রের পাশাপাশি তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও কাজ করছেন এবং সিনেমা ভেদে তিনি ৮ থেকে ১৫ কোটি রুপি পারিশ্রমিক নেন।

উল্লেখ্য, বলিউডের অন্যতম তারকাখচিত পরিবার দত্ত পরিবার। যেখানে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও অভিনেতা সুনীল দত্তের মতো মানুষ আছেন, অভিনেত্রী নার্গিস আছেন সেই পরিবার নিশ্চয়ই নামকরা। বলিউডের বহুল আলোচিত চরিত্র সঞ্জয় দত্ত অভিনেত্রী নার্গিস ও অভিনেতা সুনীল দত্তের ছেলে। 

বলিউডের এই শক্তিমান অভিনেতা  ১৯৮১ সালে ‘রকি’ সিনেমার মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখেন। ক্যারিয়ারের প্রথম সিনেমাই হিট। তারপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। ১৩৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছে সঞ্জয় দত্ত। বলিউড সাঞ্জু বাবা নামেই পরিচিত তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...