December 9, 2025 - 11:37 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যলেয়ার মুরগির বিষ্ঠা থেকে তৈরি হচ্ছে উন্নতমানের কম্পোস্ট সার

লেয়ার মুরগির বিষ্ঠা থেকে তৈরি হচ্ছে উন্নতমানের কম্পোস্ট সার

spot_img

ময়মনসিংহ ব্যুরো: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুবিজ্ঞান বিভাগের একদল গবেষক লেয়ার মুরগির বিষ্ঠা থেকে স্ট্রুভাইট সমৃদ্ধ এক ধরনের উন্নতমানের কম্পোস্ট তৈরি করেছেন, যা কৃষিক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআআইসি) তথ্যমতে, দেশে বাণিজ্যিকভাবে প্রায় ১১ কোটি লেয়ার মুরগি পালন করা হয়। এত বিপুলসংখ্যক মুরগির বিষ্ঠার সঠিক ব্যবস্থাপনার অভাবে এটি পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিষ্ঠা থেকে নির্গত অ্যামোনিয়া ও অন্যান্য দূষণের উপাদান বায়ু এবং পানির গুণগত মানের অবনতি ঘটাচ্ছে। এ সমস্যা সমাধানে বাকৃবি পশুবিজ্ঞান বিভাগের ওই গবেষকদল লেয়ার মুরগির বিষ্ঠা থেকে স্ট্রুভাইট সমৃদ্ধ এক ধরনের উন্নতমানের কম্পোস্ট তৈরি করে কৃষিক্ষেত্রে এটির ইতিবাচক প্রভাব আশা করছেন।

গবেষণায় দেখা গেছে, এই কম্পোস্ট ব্যবহার করে পাকচং ঘাস ও ভুট্টার ফলন পূর্বের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় পিএইচডি গবেষক হিসেবে যুক্ত ছিলেন মো. মোর্শেদ হাসান মোস্তফা। গবেষণা কার্যক্রমের সঙ্গে আরও যুক্ত ছিলেন অধ্যাপক ড. মাহমুদ হোসেন সুমন। গবেষকদল লেয়ার মুরগির বিষ্ঠার সাথে কাঠের গুঁড়া ও ম্যাগনেসিয়াম ক্লোরাইড মিশিয়ে এরোশনের মাধ্যমে এই বিশেষ ধরনের কম্পোস্ট তৈরি করেছেন, যা স্ট্রুভাইট সমৃদ্ধ।

সম্প্রতি পশুবিজ্ঞান বিভাগ আয়োজিত পিএইচডির সেমিনারে এসব তথ্য জানান প্রধান গবেষক ড. মো. মোখলেছুর রহমান। ওই সেমিনারে উপস্থিত ছিলেন ইউজিসির অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, পশুবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রহুল আমিন, অধ্যাপক ড. মো. আবুল হাশেম প্রমুখ।

প্রধান গবেষক ড. মো. মোখলেছুর রহমান বলেন, আমাদের গবেষণায় দেখা গেছে, স্ট্রুভাইট সমৃদ্ধ এই কম্পোস্ট ব্যবহার করলে ভুট্টা ও পাকচং ঘাসের ফলন প্রচলিত পদ্ধতির তুলনায় বেশি হয়। স্ট্রুভাইট এক ধরনের দানাদার ফসফেট খনিজ যা ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেটের সমন্বয়ে তৈরি। এটি মাটির উর্বরতা বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব একটি সমাধান হতে পারে।

পিএইচডি গবেষক মো. মোর্শেদ হাসান মোস্তফা বলেন, এই কম্পোস্ট ব্যবহারের ফলে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমবে। তাছাড়া, মুরগির বিষ্ঠা ব্যবস্থাপনার একটি টেকসই সমাধান হতে পারে এটি।

তিনি এই কম্পোস্টের সম্ভাবনা নিয়ে জানান, এই কম্পোস্ট বিপুল পরিমাণ মুরগির বিষ্ঠার সঠিক ব্যবস্থাপনা পরিবেশ রক্ষার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গবেষকরা আশা করছেন, এই নতুন কম্পোস্ট প্রযুক্তি দেশের কৃষকদের জন্য একটি কার্যকর ও লাভজনক সমাধান হবে।

কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে ৩ বছর ধরে গবেষণা প্রকল্পটি চলমান রয়েছে। আরও পরীক্ষার মাধ্যমে এর কার্যকারিতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ওই গবেষকরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৪৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ৪৪৫তম সভা মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ ভাইস-চেয়ারম্যান মোঃ শাহীন উল ইসলাম...

তফসিল ঘোষণার পর অনুমোদনহীন জনসমাবেশ-আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান

কর্পোরেট সংবাদ ডেসক্ : আগামী কয়েকদিনের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ...

সিরাজগঞ্জ শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপালপুর গাবতলা এলাকায় একটি শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ কাপড়, কম্পিউটার, আসবাবপত্র ও চারটি মেশিন পুড়ে গেছে। প্রাথমিকভাবে...

নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে: সিইসি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম....

নরসিংদী পাওয়ার প্লান্টের স্থায়ী সম্পদ বিক্রির সিদ্ধান্ত ডরিন পাওয়ারের

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ নরসিংদী ২২ মেগাওয়াট পাওয়ার প্লান্টের সকল স্থায়ী সম্পদ বিক্রি করার সিদ্ধান্ত...

মতিন স্পিনিংয়ের ২৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির ২৩তম বার্ষিক সাধারন সভা (এজিএম) মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাড়ে ১১টায় ডিজিটাল (ভার্চুয়াল) প্ল্যাটফর্মের...

শেরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মাদক সেবন করে পরিবারকে নিয়মিত নির্যাতন করায় অতিষ্ঠ হয়ে বাবা আইয়ুব আলী নিজেই তার ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন।...