December 14, 2025 - 7:37 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিরাজনীতিক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন তারেক রহমান

ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন তারেক রহমান

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান ফেনীর সোনাগাজী উপজেলার যুবদল নেতা শহিদ মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ি উপহার দিচ্ছেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সোনাগাজী উপজেলার চর-চান্দিয়া গ্রামে শহিদ মোহাম্মদ মাসুদের পরিবারের জন্য নব-নির্মিত একটি বাড়ির চাবি হস্তান্তর করবেন ‘আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধি দল।

এ উপলক্ষে চর-চান্দিয়ায় আয়োজিত অনাড়ম্বর এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ ছাড়াও, বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও আব্দুল আওয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা, সদস্য সচিব ও অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

অনুষ্ঠানে ফেনী, নোয়াখালী ও লক্ষীপুরে চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে এবং এ আন্দোলনের চূড়ান্ত রূপ গণঅভ্যুত্থানে যারা নিহত (শহিদ) হন, সেসব শহিদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হবে।

এসময় চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক এবং ফেনী, নোয়াখালী ও লক্ষীপুর জেলা বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

ফেনীর সোনাগাজী উপজেলার যুবদল নেতা মাসুদকে পুলিশ প্রায় এক দশক আগে ২০১৬ সালে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় ধরে নিয়ে যায়।

তিনি পুলিশের অত্যাচার-নির্যাতনের কারণে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু তবুও পুলিশ তাকে ছেড়ে দেয়নি। তিনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন। তাকে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় ক্রসফায়ার দেয়া হয়।

বর্তমানে মাসুদের স্ত্রী নবম শ্রেণিতে পড়ুয়া একটি কন্যা সন্তান নিয়ে অসহায় অবস্থায় জীবনযাপন করছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...