Corporate Sangbad
শেয়ারবাজার

মীর আক্তারের লভ্যাংশ বিতরণ সম্পন্ন

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মীর আক্তার হোসেন লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।

এছাড়া, লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে ১০ শতাংশ নগদ, ২০২৩ সালে ১২.৫ শতাংশ নগদ, ২০২২ সালে ১২.৫ শতাংশ নগদ, ২০২১ সালে ১২.৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।