January 19, 2026 - 11:51 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশমির্জাগঞ্জে চোরাকারবারি মনিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

মির্জাগঞ্জে চোরাকারবারি মনিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

spot_img

মোঃ সোহাগ হোসেন, স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর মির্জাগঞ্জে চোরাকারবারি, মাদক ব্যবসায়াী ওরফে ভাঙ্গারি মনিরের অত্যাচারে বর্তমানে অতিষ্ঠ হয়ে পড়েছে দেউলী এলাকার লোকজন। দিনে দিনে বেড়ে চলেছে তার চাঁদাবাজি, চোরাকারবারি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড। তর এইসব কর্মকান্ড থেকে পরিত্রানের প্রয়োজনীয় পদক্ষেপের পটুয়াখালী জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরের লিখিত অভিযোগ করেন দেউলী এলাকার বাসিন্দারা।

মনির উপজেলার বৈদ্যপাশা গ্রামের আব্দুল গণি খানের ছেলে।

অভিযোগে জানা যায়, মনির দীর্ঘ বছর ধরে এলাকায় মাদক সরবারহ করে, যুবকদের বিপদগামী করে আসছে। এছাড়া তিনি ডাকাতি ও চুরির মালামাল কারবার করে অহেতুক মানুষের নামে মামলা দিয়ে চাঁদাবাজি করে আসছে। এমনকি কথায় কথায় স্থানীয় মা বোনদের শ্লীলতাহানী করে থাকে। মনির ও তার সহযোগীরা মিলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে যাচ্ছে। আর এসব কর্মকান্ড দেউলি বাজারে তার ভাঙ্গারি দোকানে বসে পরিচালনা করে থাকেন। আর তার এইসব অপকর্মে সহায়তা করছে মোঃ মাহাবুব খান ও দুলাল নামে স্থানীয় দুই ব্যক্তি।

অভিযোগে আরও জানা যায়, এই মনিরের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা হয়েছে। স্থানীয়রা বলেন, তাদের অবিচার ও অত্যাচারের মাত্রা দিনে বেড়েই চলেছে। আমরা এখন তাদের কাছে জিম্মি হয়ে রয়েছে। সবাই তাদের নিয়ে আতঙ্কিত। এই পরিস্থিতি থাকে রেহাই পাওয়ার জন্য প্রশাসনের সহায়তা কামনা করছি।

অভিযুক্ত মনির বলেন, এসব মিথ্যা অভিযোগ। মল্লিকদের সাথে আমার জমি নিয়ে বিরোধ রয়েছে। তারা আমাকে ফাঁসানোর জন্য এই বানোয়াট অভিযোগ দিয়েছে।

এবিষয়ে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহায়তা দরকার। তিনি...

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...