December 9, 2025 - 11:53 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশবগুড়ায় ফেলে যাওয়া জুতার সুত্র ধরে দুর্ধর্ষ ৭ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার

বগুড়ায় ফেলে যাওয়া জুতার সুত্র ধরে দুর্ধর্ষ ৭ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার

spot_img

বগুড়া প্রতিনিধি: গত ২৮ জানুয়ারি দিবাগত রাতে বগুড়া সদরের এরুলিয়া বিমানবন্দর মোড় এলাকায় ডাকাতির সময় ফেলে যাওয়া জুতার সুত্র ধরে বগুড়া সদর থানা পুলিশ অভিযান চালায়। অভিযানে দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করে ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে।

রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার সদর থানায় প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।এরআগে রোববার ভোররাত ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশে বেশ কয়েকটি দল।

গ্রেপ্তার দুর্ধর্ষ ৭ ডাকাত হলেন, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আবদুল্লাপুর মৃধাপাড়ার মোঃ সুলতান (৪৫), কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ডাংহাট এলাকার মোঃ মমিনুর রহমান (৩৪), বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেবচন্ডি এলাকার মোঃ মুকুল ইসলাম ওরফো পটল (৪১), আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের মোঃ রাকিব শেখ (২০) ও মোঃ শাকিল শেখ (২৩), কাহালু উপজেলার আড়োলা গ্রামের মোঃ আল-আমিন (১৯) এবং সোনাতলা উপজেলার শিহিপুর বটতলা মোঃ লাদেন (২২)। ডাকাতি ব্যবহৃত ১টি বোল্ট বাটার, ১টি এসএস পাইপ, ১টি লোহার তৈরি শাবল, ১টি বার্মিজ চাকু, এক জোড়া জুতা ও ১টি কাপড়ের ব্যাগ (ঘটনাস্থলে ফেলে রেখে যায়)।

গ্রেপ্তারের সময় উদ্ধার হওয়া লুণ্ঠিত মালামাল সমূহ হলো, ৪ আনা ওজনের স্বর্নের, ১টি কানের দুল, ৬ আনা ওজনের স্বর্নের ১টি চেইন, ৪ আনা ওজনের স্বর্নের ১টি কানের দুল, ৮ আনা ওজনের স্বর্নের ১টি চেইন, ৬ আনা ওজনের স্বর্নের ১টি ব্রেসলেট, দেড় আনা ওজনের স্বর্নের ২টি আংটি, নগদ সাড়ে তিন হাজার টাকা।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, গত ২৮ জানুয়ারি বগুড়া সদরের এরুলিয়া বিমানবন্দর মোড়ে কামাল হোসেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। সেসময় ওই বাড়ির লোকজনকে বেঁধে রেখে ডাকাত দল উদ্ধার হওয়া লুণ্ঠিত মালামাল ও নগদ ৫০ হাজার টাকা লুট করে। এসময় ভুক্তভোগীরা ডাক চিৎকার শুরু করলে ডাকাতরা ভয়ে পালিয়ে যায়। এসময় ডাকাতরা এক জোড়া জুতা (কেডস) ও কাপড়ের ব্যাগ ফেলে রেখে যায়। পরে সদর থানায় ভুক্তভোগী কামাল হোসেন অভিযোগ দায়ের করেন।

তিনি আরও জানান, ফেলে যাওয়া জুতা ও কাপড়ের ব্যাগের সুত্র ধরে ঘটনার পর থেকে সদর থানা পুলিশ ছায়া তদন্ত শুরু করে। এবং ডাকাতদের সনাক্ত করে একাধিক টিম রোববার ভোররাত ৫টা অব্দি জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত ৭ ডাকাত গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে এসময় বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, সদর থানার ভারপ্রাপ্ত সভাপতি এসএম মঈনুদ্দিন, তদন্ত ইন্সপেক্টর একেএম মঈন উদ্দিন সহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৪৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ৪৪৫তম সভা মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ ভাইস-চেয়ারম্যান মোঃ শাহীন উল ইসলাম...

তফসিল ঘোষণার পর অনুমোদনহীন জনসমাবেশ-আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান

কর্পোরেট সংবাদ ডেসক্ : আগামী কয়েকদিনের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ...

সিরাজগঞ্জ শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপালপুর গাবতলা এলাকায় একটি শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ কাপড়, কম্পিউটার, আসবাবপত্র ও চারটি মেশিন পুড়ে গেছে। প্রাথমিকভাবে...

নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে: সিইসি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম....

নরসিংদী পাওয়ার প্লান্টের স্থায়ী সম্পদ বিক্রির সিদ্ধান্ত ডরিন পাওয়ারের

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ নরসিংদী ২২ মেগাওয়াট পাওয়ার প্লান্টের সকল স্থায়ী সম্পদ বিক্রি করার সিদ্ধান্ত...

মতিন স্পিনিংয়ের ২৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির ২৩তম বার্ষিক সাধারন সভা (এজিএম) মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাড়ে ১১টায় ডিজিটাল (ভার্চুয়াল) প্ল্যাটফর্মের...

শেরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মাদক সেবন করে পরিবারকে নিয়মিত নির্যাতন করায় অতিষ্ঠ হয়ে বাবা আইয়ুব আলী নিজেই তার ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন।...