December 13, 2025 - 11:08 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদবেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

spot_img

কর্পোরেট ডেস্ক: রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এর শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৫ রবিবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে এই সম্মেলনের শুভ উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ কামরুজ্জামান খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ড. নাহিদ হোসেন, ড. মোঃ আবদুল খালেক খান (বীর মুক্তিযোদ্ধা), মোঃ এম. লতিফ ভূঞা এবং মোঃ রফিকুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক আবু মোঃ মোফাজ্জেল, মহাব্যবস্থাপক মোঃ ইসমাইল, মোঃ মমিনুল হক, মোঃ নাসির উদ্দীন, সুমিত রঞ্জন নাথ, মোঃ হাসান ইমাম, দুলন কান্তি চক্রবর্তী, মোঃ গোলাম সাঈদ খান, মোঃ সাইদুর রহমান সোহেল, শাখা ও উপশাখা ব্যবস্থাকগণ ও প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে, ব্যাংকের কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি খেলাপি আদায় কার্যক্রম জোরদার করার জন্য ৬০টি টাস্ক ফোর্স টিম গঠন ও আইনী প্রক্রিয়াকে গতিশীল করার নির্দেশনা প্রদান করেন। সর্বক্ষেত্রে ব্যাংকের পরিচালন ব্যয় কমানোর পরামর্শ দেন এবং এক্ষেত্রে বার্ষিক খরচ ২০ শতাংশ কমানোর আহবান জানান।

ব্যাংকের জন্য নতুন আমানত সংগ্রহের ক্ষেত্রে বিশেষভাবে স্বল্পব্যয়ী আমানত সংগ্রহ, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সকল নির্দেশনা যথাযথভাবে পরিপালন ও কর্মক্ষেত্রে নৈতিকতার সর্বোচ্চ মান বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। জনাব চৌধুরী আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে মানব-সম্পদ উন্নয়ন, উন্নত ও সহজতর গ্রাহক সেবা প্রদান এবং সকল শাখাকে লাভজনক শাখায় রূপান্তরের মাধ্যমে ব্যাংকের আয় বৃদ্ধির আহবান জানান।

এছাড়া সম্মেলনে উপস্থিত অন্যান্য বক্তারা, সর্বোত্তম গ্রাহক সেবা নিশ্চিত করা, শ্রেনীকৃত ঋণ আদায়, নতুন ঋণ বিতরন ও আমানত সংগ্রহসহ ব্যাংকের অন্যান্য কর্মকৌশল সম্পর্কে ব্যবস্থাপকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...