December 13, 2025 - 10:35 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশিক্ষা-সাহিত্য-সংস্কৃতিমধ্যরাতে ইবিতে দফায় দফায় সংঘর্ষ; প্রক্টরসহ একাধিক শিক্ষার্থী আহত

মধ্যরাতে ইবিতে দফায় দফায় সংঘর্ষ; প্রক্টরসহ একাধিক শিক্ষার্থী আহত

spot_img

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাসে সিট ধরার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও একজন শিক্ষকসহ উভয় পক্ষের একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে আসার সময় বাসের সিট ধরাকে কেন্দ্র করে আল ফিকহ বিভাগের ১৯-২০ বর্ষের শিক্ষার্থী রাকিব এবং আইন বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের সুমন গাজী বাকবিতণ্ডায় জড়ায়। পরবর্তীতে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে সুমনের ঠোঁট ফেটে যায়।

পরে বাসটি ক্যাম্পাসে পৌঁছালে আইন বিভাগের শিক্ষার্থীদের তোপের মুখে অভিযুক্ত এবং ভুক্তভোগীকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। এসময় অভিযুক্ত ওই শিক্ষার্থী ভুক্তভোগীর কাছে ক্ষমা চাইলে বিষয়টি মীমাংসা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান। কিন্তু আইন বিভাগের শিক্ষার্থীরা ঐ ঘটনার সুষ্ঠু বিচার ও অপরাধীর শাস্তির দাবিতে প্রতিবাদ জানালে অনুষদ ভবনের সামনে অপেক্ষারত শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়ে। এক পর্যায়ে রাত বারোটার দিকে উভয় পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া ও ও দফায় দফায় সংঘর্ষে জড়ায়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, আল হাদিস বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তাসহ উভয় পক্ষের অন্তত ৮ শিক্ষার্থী আহত হন। পরে আহতদের উদ্ধার করে মেডিকেলে ভর্তি করা হয়।

এদিকে সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও আল হাদিস বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানকে আঘাত ও আহতের ঘটনার প্রতিবাদে রবিবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা৷ তারা এমন ঘটনার প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, ‘বাসে সিট ধরা থেকে শুরু করে ভাংচুর ও সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্তে কমিটির প্রস্তাব করেছি। আগামী মঙ্গলবারে জানা যাবে কে কে দায়িত্বে থাকছেন।’

প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘এবিষয়ে এখন মন্তব্য করতে পারছি না। তদন্ত কমিটি হচ্ছে। তদন্তের পর জানা যাবে কারা জড়িত।’

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...