December 9, 2025 - 10:36 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদজিপিএইচ ইস্পাতের ‘জিপিএইচ মহারাজ দরবার’ অনুষ্ঠিত

জিপিএইচ ইস্পাতের ‘জিপিএইচ মহারাজ দরবার’ অনুষ্ঠিত

spot_img

কর্পোরেট ডেস্ক: বিশ্বমানের স্টিল রিবার উৎপাদনকারী দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড আয়োজিত গ্র্যান্ড ইভেন্ট ‘জিপিএইচ মহারাজ দরবার-২০২৪’-এর মূল পর্ব সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এই ফ্ল্যাগশিপ ইভেন্টের মাধ্যমে, জিপিএইচ তাদের চ্যানেল পার্টনারদের বাৎসরিক পারফর্ম্যান্সের ভিত্তিতে বিশেষ সম্মাননা প্রদান করে থাকে।

‘মহারাজ দরবার ২০২৪’-এ বিশ্বসেরা কোয়ান্টাম স্টিলের বাজারজাতকরণ, জিপিএইচ কোয়ান্টাম বি৬০০সি-আর ও বি৬০০ডি-আর-এর বাজার সম্প্রসারণ, বছরব্যাপি বিক্রয়ের ধারাবাহিক সাফল্য ধরে রাখা ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে ২০২৪ সালের সেরা পারফর্ম্যান্সের ভিত্তিতে চ্যানেল পার্টনারদের সম্মাননা প্রদান করা হয়। জিপিএইচ-এর ১৮৫ জন চ্যানেল পার্টনার এই ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে থেকে সেরা ১০ জনকে মহারাজ সম্মাননা এবং পরবর্তী সেরা ১০ জনকে মহাবীর সম্মাননা দেওয়া হয়। এছাড়াও, প্রথমবারের মতো বিভাগীয় পর্যায়ে ১৮ জন চ্যানেল পার্টনারকে ‘বীরপ্রতাপ’ উপাধিতে সম্মানিত করা হয়।

এবারের মহারাজ দরবারের সেরা ১০ জন মহারাজ হলেন যথাক্রমে– মাহাবুবুর রহমান (মেসার্স মাহাবুব ব্রাদার্স, হ্নীলা, টেকনাফ, চট্টগ্রাম); মোঃ সিরাজুর রহমান (মেসার্স আল আমিন ট্রেডার্স, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম); মোঃ জাকির হোসেন (রহমান প্রপার্টিজ এন্ড ট্রেডিং কর্পোরেশন, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা); মোঃ জাকারুল হক (মেসার্স হক ট্রেডার্স, আশুলিয়া, সাভার, ঢাকা); মোঃ আশরাফ আলী (মেসার্স কে. এ স্টীল হাউজ, ভাটারা, ঢাকা); রাকিব আহমেদ চৌধুরী (এ. বি. স্টিল হাউস, ইউনিট ২, রাজাখালী, চট্টগ্রাম); সম্ভু দাস (সৌরভ এন্টারপ্রাইজ, কেরানীগঞ্জ, ঢাকা); মোঃ কামাল হোসেন (মেসার্স আল-হাবিব স্টীল কর্পোরেশন, তুরাগ, উত্তরা, ঢাকা); মোঃ আজিজুল হক ফয়সাল (মেসার্স ফয়সাল এন্ড ব্রাদার্স, ঈসাখাঁন নেভী গেইট, সিমেন্ট ক্রসিং, চট্টগ্রাম); এবং মোঃ মিজানুর রহমান মিলন (ঢাকা ট্রেড লিংক, সাভার, ঢাকা)।

পরবর্তী সেরা ১০ জন মহাবীর হলেন যথাক্রমে– মোঃ রাসেদুল ইসলাম (মেসার্স ফাহিম এন্টারপ্রাইজ, বড়গোলা, বগুড়া); মোঃ মুজতাবা হাশেমী (মেসার্স আল-মানার স্টীল, কাদেরগঞ্জ, রাজশাহী); ধর্মেন্দ্র ঘোষ ডলার (ইমপেরিয়াল স্যানিটারি হাউজ, সেনপাড়া রোড, রংপুর); মোঃ শফিক উল্লাহ (এফ এস এন্টারপ্রাইজ, ৫৫, বড় বাজার, ময়মনসিংহ); মোঃ আমিনুর রহমান ইমরোজ (মেসার্স ইউনাইটেড ট্রেডার্স, মোহাম্মদপুর, ঢাকা); হাজী আব্দুল ছাত্তার ভূঁইয়া (মেসার্স সততা এন্টারপ্রাইজ, ঢাকা বাস স্ট্যান্ড, ভেলানগর, নরসিংদী); আবুল হোসেন মোল্লা ও আব্দুর রউফ মোল্লা (মেসার্স সালমা ট্রেডার্স, দোহার, ঢাকা); হাজী মোঃ রফিকুল আলম (মেসার্স রফিক এন্ড ব্রাদার্স, সি ও কলোনি, সদর, জয়পুরহাট); আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন (মেসার্স মোশারফ হোসাইন, স্ট্র্যান্ড রোড, চাঁদপুর); এবং মোহাম্মদ রাসেল উদ্দীন (মেসার্স সাকলাইন এন্টারপ্রাইজ, হাটহাজারী পৌরসভা, চট্টগ্রাম)।

এছাড়াও চ্যানেল পার্টনারদের সন্তানদের জিপিএ-৫ সম্মাননা এবং তাদের মায়েদের “কৃতি মা” সম্মাননা প্রদান করা হয়।

দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিনে চ্যানেল পার্টনার দের পরিবার নিয়ে জিপিএইচ ফ্যামিলি নাইট ২০২৪’ অনুষ্ঠিত হয়, যেখানে চ্যানেল পার্টনারদের পরিবারও আমন্ত্রিত ছিলেন। এ আয়োজনে চ্যানেল পার্টনার ও তাঁদের পরিবারের অংশগ্রহণে বিভিন্ন গেইম-শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং গেইমের বিজয়ী ও অংশগ্রহণকারীদের বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৪৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ৪৪৫তম সভা মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ ভাইস-চেয়ারম্যান মোঃ শাহীন উল ইসলাম...

তফসিল ঘোষণার পর অনুমোদনহীন জনসমাবেশ-আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান

কর্পোরেট সংবাদ ডেসক্ : আগামী কয়েকদিনের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ...

সিরাজগঞ্জ শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপালপুর গাবতলা এলাকায় একটি শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ কাপড়, কম্পিউটার, আসবাবপত্র ও চারটি মেশিন পুড়ে গেছে। প্রাথমিকভাবে...

নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে: সিইসি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম....

নরসিংদী পাওয়ার প্লান্টের স্থায়ী সম্পদ বিক্রির সিদ্ধান্ত ডরিন পাওয়ারের

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ নরসিংদী ২২ মেগাওয়াট পাওয়ার প্লান্টের সকল স্থায়ী সম্পদ বিক্রি করার সিদ্ধান্ত...

মতিন স্পিনিংয়ের ২৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির ২৩তম বার্ষিক সাধারন সভা (এজিএম) মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাড়ে ১১টায় ডিজিটাল (ভার্চুয়াল) প্ল্যাটফর্মের...

শেরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মাদক সেবন করে পরিবারকে নিয়মিত নির্যাতন করায় অতিষ্ঠ হয়ে বাবা আইয়ুব আলী নিজেই তার ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন।...