January 19, 2026 - 11:43 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশছেলের বিয়ের আসর থেকে যেভাবে থানা হাজতে আ.লীগ নেতা ফখরুল

ছেলের বিয়ের আসর থেকে যেভাবে থানা হাজতে আ.লীগ নেতা ফখরুল

spot_img

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকার নেভি কনভেনশন হল থেকে আওয়ামী লীগের নেতা ফখরুল আনোয়ারকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ফটিকছড়ির প্রয়াত সংসদ সদস্য রফিকুল আনোয়ারের ছোট ভাই।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে তার ছেলের বিয়ের অনুষ্ঠান চলাকালে শতাধিক যুবক ছাত্র পরিচয়ে বিয়ের খাবার খেয়ে স্লোগান দিতে শুরু করে এবং আতঙ্ক ছড়িয়ে দেয়। পরে তারা ফখরুল আনোয়ারকে মারধর করে জনসম্মুখে টেনে-হিঁচড়ে নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ।

তথ্য অনুযায়ী, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলমের পরিবারের সঙ্গে ফখরুল আনোয়ারের ছেলের বিয়ের আয়োজন ছিল নেভি কনভেনশন হলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে শতাধিক যুবক বিনা বাধায় বিয়ের খাবার খেয়ে কমিউনিটি সেন্টারের বাইরে জড়ো হয়। এরপর তারা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ স্লোগান দিতে থাকে এবং ফখরুল আনোয়ারকে অবরুদ্ধ করে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। অন্যদিকে, একটি সূত্র জানিয়েছে, কনভেনশন হলের বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়লে উত্তর জেলা আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ভেতরে অবস্থান নেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী ফখরুল আনোয়ারকে থানায় নিয়ে যায়। একই সময় ডিবি পুলিশ সাবেক এমপি খাদিজাতুল আনোয়ার সনিকে আটক করে নিয়ে যায় বলে জানা গেছে। তবে ডিবি পুলিশ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি।

এ ঘটনার পর নেভি কনভেনশন হলের নিরাপত্তা জোরদার করা হয়। নৌবাহিনীর সদস্যরা গেটে অবস্থান নেয়, ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকেন। হলের বাইরে জড়ো হওয়া কিছু যুবক দাবি করেন, তারা জামায়াত-শিবির বা ছাত্র জনতার সদস্য। তারা ফেসবুক পোস্ট দেখে সেখানে গিয়েছিলেন, তবে নৌবাহিনীর বাধার কারণে ভেতরে ঢুকতে পারেননি।

অন্যদিকে, একটি অসমর্থিত সূত্রের দাবি, এক সাবেক শিবির নেতার ইন্ধনে পরিকল্পিতভাবে এই নাটক সাজানো হয়েছে। মূল উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের নেতাকে আটক করিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান দখল করা।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, “বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা যাচাই-বাছাই চলছে।”

এছাড়া, তিনি আরও জানান, সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি বিয়েতে উপস্থিত ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আমন্ত্রিত অতিথি হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন বলে শোনা গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহায়তা দরকার। তিনি...

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...