January 19, 2026 - 12:28 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রে মাঝ আকাশে উড়োজাহাজ-হেলিকপ্টার সংঘর্ষ, বহু হতাহতের শঙ্কা

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে উড়োজাহাজ-হেলিকপ্টার সংঘর্ষ, বহু হতাহতের শঙ্কা

spot_img

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে। যদিও হতাহতের বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। বিমানটিতেত ৬৪ জন আরোহী ছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি।

রয়টার্স বলছে, রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি আঞ্চলিক যাত্রীবাহী জেটের সাথে বুধবার রাতে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের মধ্য-আকাশে সংঘর্ষ হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

টেক্সাসের সিনেটর টেড ক্রুজ সোশ্যাল মিডিয়ায় বলেছেন, “আমরা জানি সেখানে প্রাণহানি হয়েছে,” যদিও কতজনের প্রাণহানি হয়েছে তা তিনি বলেননি।

ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, পিএসএ এয়ারলাইন্সের একটি আঞ্চলিক জেট রেগানের কাছে যাওয়ার সময় একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে মাঝ আকাশে সংঘর্ষ হয়। মার্কিন সেনাবাহিনীর একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, তাদের একটি হেলিকপ্টার এই দুর্ঘটনায় জড়িত ছিল।

বার্তাসংস্থাটি বলছে, আমেরিকান এয়ারলাইন্সের জন্য ফ্লাইট ৫৩৪২ পরিচালনা করছিল পিএসএ। এফএএ অনুসারে, কানসাসের উইচিটা থেকে ফ্লাইটটি উড্ডয়ন করে। আমেরিকান এয়ারলাইন্সের ওয়েবসাইট অনুসারে, জেটটি ৬৫ জন যাত্রী বহন করতে পারে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর একাধিক সংস্থা বিমানবন্দরের সীমান্তবর্তী পটোম্যাক নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে কাজ করছে। বিমানবন্দরটি বুধবার রাতে বলেছে, দুর্ঘটনার পর জরুরি কর্মীরা উদ্ধারকাজে অংশ নিয়েছেন এবং বিমানবন্দর থেকে সমস্ত উড্ডয়ন এবং অবতরণ বন্ধ করে দেওয়া হয়েছে।

অন্যদিকে সংবাদমাধ্যম বিবিসি বলছে, এখন পর্যন্ত হতাহতের কোনও তথ্য নেই বলে জানিয়েছে পুলিশ। ডিসি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, পোটোম্যাক নদীর ওপরে একটি বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়ে একাধিক কল এসেছে।

পুলিশ বলছে, এই মুহূর্তে হতাহতের কোনও নিশ্চিত তথ্য নেই। একাধিক সংস্থা নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযানের কাজ সমন্বয় করছে।

এদিকে বিধ্বস্ত হওয়া বিমানে ৬৪ জন আরোহী ছিলেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। সংবাদমাধ্যমটি বলছে, আমেরিকান এয়ারলাইন্সের যে বিমানটি ওয়াশিংটনের রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে বিধ্বস্ত হয়েছে তাতে ৬০ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য রয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

নির্দিষ্ট ধরনের সুতা আমদানিতে শুল্কমুক্ত সুবিধা স্থগিতের প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ের

অর্থ-বাণিজ্য ডেস্ক: স্থানীয় বস্ত্রকল মালিকদের সুরক্ষার জন্য বন্ডেড ওয়্যারহাউস সুবিধার আওতায় নির্দিষ্ট কাউন্টের সুতা আমদানিতে শুল্কমুক্ত সুবিধা স্থগিত করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ...

আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহায়তা দরকার। তিনি...

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...