শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
শিরোনাম
ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস
সারাদেশ

দুই সন্তানকে বিষপানে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালীগঞ্জে দুই শিশু সন্তানকে মা বিষ পান করিয়ে হত্যার পর মা রত্না বেগম নিজেই বিষপানে আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় ভর্তি রয়েছে।

মৃত শিশুরা হলেন-কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের মাহমুদুল হাসানের ছেলে ছোট ছেলে আরিয়ান আবরার (৬ মাস) ও বড় ছেলে মাহির আবরার (৬ বছর)। এবং সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মাহমুদুল হাসান এর স্ত্রী রত্না বেগম (২৮)।

বুধবার (২৯ জানুয়ারি) কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামে ঘটনাটি ঘটে।

মাহমুদুল হাসানের ভাই আরিফুল ইসলাম জানান, বুধবার দুপুরের দিকে দুই সন্তানকে নিয়ে ঘরের মধ্যে অবস্থান করছিলেন রত্না বেগম। একপর্যায়ে কীটনাশকের গন্ধ পেয়ে ভিতর থেকে আটকানো দরজা খুলতে বলেন পরিবারের সদস্যরা। তবে দীর্ঘক্ষণ কোন সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে খাটের উপর আরিয়ান ও মাহিরসহ তাদের মাকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত সবাইকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসকরা আরিয়ান ও মাহিরকে মৃত ঘোষনা করেন। আম গাছে স্প্রে করার জন্য ঘরে থাকা কীটনাশক দুই সন্তানকে খাওয়ানোর পর রত্না নিজেও তা পান করেন বলে ধারনা করা হচ্ছে।

আরিফুল ইসলাম আরও জানান সম্ভবত স্বামী-স্ত্রী’র মধ্যে মনোমালিন্যের জেরে দুই সন্তানকে কীটনাশক খাওয়ানো হতে পারে। ঘটনার পর দুই সন্তানকে হারিয়ে তার ভাই পাগলের মত আচারণ করছে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান জানান, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মায়ের অবস্থাও আশাঙ্খা হওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

এই সম্পর্কিত আরো

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার

ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা

অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস